লগইন
আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে  দায়িত্ব পালনের জন্য আনসার ভিডিপি সদস্য-সদস্যা বাছাই
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ মে, ২০২৪ | ১২:০০ রাত ৮৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে দায়িত্ব পালনের জন্য আনসার ভিডিপি সদস্য-সদস্যা বাছাই

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিত হয়ে। আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে ১১৮টি কেন্দ্রে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য পিসি, এপিসি ও আনসার ভিডিপি সদস্য-সদস্যা বাছাই কার্যাক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১২ মে সকালে উপজেলার চত্তরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাছাই কার্যক্রমে উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা ও বাছাই কমিটির সদস্য আজিজুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চুয়াডাঙ্গার সহকারি জেলা কমাড্যান্ট মোঃ কামরুল ইসলাম। এসময় তিনি বলেন, আলমডাঙ্গা উপজেলা চুয়াডাঙ্গা জেলার একটি বড় উপজেলা। এই উপজেলায় ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ১১৮টি ভোটকেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য মোতায়েনযোগ্য পিসি, এপিসি, আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই করে দায়িত্ব দেওয়া হবে। যাদের প্রশিক্ষণ ও সার্টিফিকেট রয়েছে তাদের মধ্য থেকে বাছাই করে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হবে। আপনারা কেউ অসদুপায় অবলম্বন করবেন না। কাহারও বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এচাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বাছাই কমিটির সদস্য জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট সাইফুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা প্রশিক্ষিকা রওশন আরা, আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মাজিদুল ইসলাম,জীবননগর উপজেলা প্রশিক্ষক জসীম উদ্দিন।

উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১ টি পৌর সভার নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য পিসি ১১৮ জন, এপিসি ২৩৬জন, মহিলা ৪৭২ জন, আনসার ও ভিডিপি সদস্য ৮৫৩ জন। বুথের সংখ্যার উপর ভিত্তি করে প্রতি কেন্দ্রে ১৩ থেকে ১৭ জনকে দায়িত্ব পালনের জন্য মোতায়েন করা হবে। মোট ১হাজার ৬শ ৭৯ জনকে দায়িত্ব পালনের জন্য বাছাই করা হয়েছে। এদের মধ্যে রয়েছে স্মার্ট কার্ডধারী, ২১ দিনের অস্ত্রসহ ভিডিপি প্রশিক্ষন, ১০ দিনের মৌলিক প্রশিক্ষন প্রাপ্ত, ৩ দিনের নির্বাচনী প্রশিক্ষক প্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৫ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৬ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৬ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৭ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৮ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৮ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।