লগইন
আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতিকে ভোট চাইলেন দিলীপ কুমার আগরওয়ালা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ মে, ২০২৪ | ১২:০০ রাত ৭২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতিকে ভোট চাইলেন দিলীপ কুমার আগরওয়ালা

আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থি জিল্লুর রহমানকে সমর্থন দিলেন দিলীপ কুমার আগরওয়ালা। বুধবার ৮ মে রাতে তার পক্ষের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় এ সংক্রান্ত ঘোষণা দেন। এ মতবিনিময় সভায় দিলীপ কুমার আগরওয়ালার পক্ষের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী জিল্লুর রহমানকে বিজয়ী করতে ঐক্যমতে পোষণ করেন।

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা প্রধান অতিথির বক্তব্যে বলেন, জিল্লুকে যদি বিজয়ী করতে পারেন, ধরে নেবো এ বিজয় দিলীপের হয়েছে। তিনি বলেন, আপনারা সজাগ থাকবেন, এখানে যে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের একটা ম্যাকানিজম থাকে। আলমডাঙ্গাবাসী দিলীপকে যে ভালোবাসা দেখিয়েছেন, সেই অধিকারে বলছি, আপনারা ২১ তারিখে ঘোড়া প্রতিকে ভোট দিয়ে জিল্লুকে আপনাদের সাথে থাকার সুযোগ করে দেবেন।


তিনি বলেন, আগামি দিনে যদি সফলভাবে রাজনীতি করতে হয়, তাহলে জিল্লুকে বিজয়ী করতেই হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে জিল্লুকে পাশ করানোর। জিল্লু গতবার নির্বাচনে অংশ নেওয়ার আগে ইউপি চেয়ারম্যান ছিলেন, পদত্যাগ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। আপনারদের কারও ভাই, কারও স্বজন, সেই হিসেবে আন্তরিকভাবে তার ভোট করবেন। তিনি অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে অধিক সতর্কতার সাথে জিল্লুর রহমানের নির্বাচনে সর্বাত্বক ভুমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ রাখেন।


নির্বাচনী মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বেলগাছি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, খাদিমপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক কাজী রবিউল ইসলাম, চিৎলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার আব্দুল বাতেন, খাদিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজুর রহমান বাবলু, খাসকররা ইউনিয়নের সাবেক আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, গাংনী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রকিবুল ইসলাম, পৌর কাউন্সিলর আশরাফুল হক বাবু, সাইফুল মুন্সি, ডাউকি ইউনিয়ন আওয়মীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডা. আনিসুর রহমান, পৌর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শাখা, প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজাউল হক তবা, পৌর আওয়ামীলীগের নির্বাহী সদস্য মোল্লা সেলিম, পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম জহুরুল ইসলাম ঝন্টু ।


আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান ও উপজেলা ছাত্রলীগ নেতা শাহারিয়ার তপুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন আইলহাস ইউনিয়নের শরিফুল ইসলাম ফেলু, কমল, নাগদাহ ইউনিয়নের মিশর মেম্বার, লিটন মেম্বার, সাইফুল ইসলাম, ডাউকি ইউনিয়নের সাঈদ মেম্বার জেকের আলী, জামজামি ইউনিয়নের রিপন শাহ, কামাল হোসেন, খাসকররা ইউনিয়নের মোয়াজ্জেম আলী, রুহুল আমীন, হারদী ইউনিয়নের আশরাফুল হক, বারাদি ইউনিয়নের শরিফুল মেম্বার, হাসিবুল মেম্বার, শরিফুল মেম্বার, ভাংবাড়িয়া ইউনিয়নের কামাল হোসেন, চিৎলা ইউনিয়নের রবিউল হক মল্লিক, জেহালা ইউনিয়নের জনি, ইলা মেম্বার, গাংনী ইউনিয়নের শিহাব, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সেলিম রেজা তপন, যুবলীগ নেতা শাহিন, সনি, ছাত্রলীগ নেতা সাব্বিরুজ্জামান, সাকিব, রাব্বিসহ আওয়ামীলীগের বিভিন্ন ইউনিয়নের কয়েকশ নেতাকর্মি।
জিল্লুর রহমানের যদিও বলিষ্ঠ নেতৃত্বের গুণাবলী রয়েছে। উপরন্তু তার সাথে আছে দিলীপ কুমার আগরওয়ালার আশির্বাদ। এ আশির্বাদের বিষয় ছিল এতদিন শুধু মুখের কথায়। গতকাল নিশি রাতের আলোচনা সভায় তা সত্যে পরিণত হল। অত্যন্ত শক্তিশালী প্রার্থি হিসেবে নিজের অবস্থান জিল্লুর রহমান নতুন করে জানান দিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৫ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৬ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৬ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৭ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৮ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৮ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।