লগইন
আলমডাঙ্গা উপজেলায় ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘোষিত ভবনের টেন্ডার সম্পন্ন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ৭৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা উপজেলায় ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘোষিত ভবনের টেন্ডার সম্পন্ন

আলমডাঙ্গা উপজেলায় ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘোষিত ভবন/ শ্রেনীকক্ষ/ ল্যাট্রিনের  নিলামে বিক্রয়ের টেন্ডার সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলা হলরুমে টেন্ডারের মাধ্যমে ভবন/ শ্রেনীকক্ষ/ ল্যাট্রিন গুলি বিক্রয় করা হয়। জানাগেছে, উপজেলার পরিত্যক্ত ভবন নিলাম কমিটির সদস্য সচিব উপজেলা  শিক্ষা অফিসার মো: শামসুজ্জোহা গত ১৬ সেপ্টেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র আহব্বান করেন । দরপত্র আহব্বানের পর ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘোষিত ভবন/ শ্রেনীকক্ষ/ ল্যাট্রিনের বিপরীতে প্রায় ১ হাজার সিডিউল ক্রয় করেন ঠিকাদারগণ। ১ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ছিল দরপত্র দাখিল শেষদিন ছিল। দরপত্র দাখিল শেষে ঠিকাদার ও স্ব-স্ব বিদ্যালয়েরর সভাপতি ও প্রধান শিক্ষকের উপস্থিতিতে দরপত্র/ টেন্ডার বাক্স খুলে যাচাই-বাছাই করে। যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতাকে চালানের মাধ্যমে টাকা জমা দিয়ে ৭ দিনের মধ্যে সরকারি বিধি মেনে পরিত্যক্ত ঘোষিত ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন/ শ্রেনীকক্ষ/ ল্যাট্রিন ভেঙ্গে নেওয়ার জন্য বলা হয়েছে। দরপত্র/ টেন্ডার ওপেন করার সময় উপজেলার পরিত্যক্ত ভবন নিলাম কমিটির সদস্য সচিব উপজেলা  শিক্ষা অফিসার মো: শামসুজ্জোহা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুর রশীদ, সহকারী শিক্ষা অফিসার আশরাফ-উল- ইসলাম, হুমায়ন কবীর, শামীম সুলতান, জিএম কামাল হোসেন, রশিদ আলীসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক , সভাপতি ও ঠিকাদারগণ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৫৪ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৫৪ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।