লগইন
আলমডাঙ্গায়  ৫০ পিস ইয়াবাসহ ভোগাইল বগাদী গ্রামের আসাদ সরদার গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ জুলাই, ২০২৪ | ১২:০০ রাত ১১২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ৫০ পিস ইয়াবাসহ ভোগাইল বগাদী গ্রামের আসাদ সরদার গ্রেফতার

আলমডাঙ্গার আসমানখালী ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ভোগাইল বগাদী গ্রামের আসাদ সরদারকে গ্রেফতার করেছে। ২৮ জুলাই রবিবার দিনগত রাতে ভোগাইল বগাদী গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রয় কালে আসাদকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।


জানাগেছে, উপজেলার ভোগাইল বগাদী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আসাদ সরদার(১৯) দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে আসছে বলে অভিযোগ রয়েছে। আসাদ সরদার বাইরে থেকে ইয়াবা ও ট্যাপেন্টাডল নিয়ে এসে এলাকায় বিক্রয় করে।

২৮ জুলাই রাতে আসমানখালী ক্যাম্পের এসআই নওশের আহমেদ ও এএসআই শাহারিয়ার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। আসাদ সরদারকে তার নিজ বাড়িতে বসে ইয়াবা বিক্রয়কালে কালে গ্রেফতার করে। তার নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৫ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৬ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৬ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।