আলমডাঙ্গায় ৪৮ বোতল হোমিওপ্যাথিক এলকোহলসহ আসানুর গ্রেফতার
আলমডাঙ্গার আইলহাঁস বাজার থেকে ৪৮ বোতল হোমিওপ্যাথিক এলকোহলসহ আসানুরকে গ্রেফতার করেছে পুলিশ।
৮ মে বৃহস্পতিবার ঘোলদাড়ি পুলিশ ক্যাম্পের আইসি প্রদীপ কুমার অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, আইলহাঁস গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে আসানুর রহমান দীর্ঘদিন ধরেহোমিওপ্যাথিক এলকোহল বিক্রয় করে । বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৪৮ বোতল এলকোহলসহ আসানুরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এসআই প্রদীপ কুমার জানান, আলমডাঙ্গা থানায় আসানুরের নামে মামলা দায়ের হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম্যানকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডেলিভারি ম্যান রহস্যজনকভাবে নিখোঁজ
২১ ঘন্টা আগে