লগইন
আলমডাঙ্গায় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে  জামায়াত নেতাদের মতবিনিময়
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ আগস্ট, ২০২৪ | ১২:০০ রাত ৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে জামায়াত নেতাদের মতবিনিময়

আলমডাঙ্গায় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আয়োজনে শহরের হ্যামলেট কফি হাউজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর দারুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর রুহুল আমীন। এসময় তিনি বলেন, হিন্দু সম্প্রদায় আমাদের দেশের জনগোষ্ঠির অংশ। তাছাড়া, হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়া মুসলমানদের দায়িত্ব। তাদের নিরাপত্তা বিধানে সর্বাত্বক সচেতন থাকতে হবে। তাদের জানমালের নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর।

বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল হোসেন, আলমডাঙ্গা পূজা উদযাপন কমিটির আহবায়ক অমল কুমার বিশ্বাস, সদস্য সচিব সুধাংশ শেখর ব্যানার্জি, উপজেলা জামায়াতের সেক্রেটারী মামুন রেজা।

জিএ শাখার আমীর আব্বাস উদ্দিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাহের আলী, পৌর জামায়াতের সেক্রেটারী মুসলিম উদ্দিন, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী প্রভাষক শফিউল আলম বকুল, তরিকুল ইসলাম, উপজেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম, পৌর শাখা ছাত্রশিবিরের সভাপতি আক্তারুজ্জামান, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিদ্রনাথ দত্ত, সেক্রেটারি বিশ্বজিৎ সাধুখাঁ, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের পৌর সভাপতি লিপন বিশ্বাস, উপজেলা শ্মশান কমিটির যুগ্ম সম্পাদক উৎপল দত্ত, রথতলা মন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ সাহা, সেক্রেটারি অসীম সাহা প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৫ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৬ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৬ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।