লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ মার্চ, ২০২৫ | ১২:০০ রাত ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় হত্যা, ডাকাতিসহ ৫ মামলার আসামি ভয়ঙ্কর ডাকাত দামুড়হুদার রনি গ্রেফতার

আলমডাঙ্গায় হত্যা, আগ্নেঅস্ত্র, বিস্ফোরক ও ডাকাতিসহ ৫ মামলার আসামি ডাকাত সর্দ্দার রনিকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাত সর্দ্দার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের মাঠে সংঘটিত ডাকাতি মামলার আসামি। ১৩ মার্চ বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই কাজী সামসুল আলম সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। উদ্ধার করে ডাকাতি করা নগদ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত দা।


ডাকাত সর্দ্দার রনি আলী দামুড়হুদা উপজেলার রামনগর হঠাৎপাড়ার গ্রামের শহর আলীর ছেলে। রনি ভয়ঙ্কর অস্ত্রবাজ সন্ত্রাসী। তার বিরুদ্ধে দামুড়হুদা থানায় হত্যা, অস্ত্রবাজী ও ডাকাতি, বিস্ফোরক দ্রব্য আইনে ৫ টি মামলা রয়েছে। দামুড়হুদা ও আলমডাঙ্গার সীমানা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালাতো। আলমডাঙ্গা থানায় ২০১৪ সালে তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।


গত ২৭ ফেব্রæয়ারি রাতে আলমডাঙ্গা উপজেলার কুলপালা মাঠে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতির ২৪ ঘন্টার মধ্যে পুলিশ ৪ ডাকাতকে গ্রেফতার করে। ডাকাত চক্রের দুই সদস্য আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তাদের স্বীকারুক্তিতে ভয়ঙ্কর ডাকাত রনিকে গত ১৩ মার্চ গ্রেফতার করে পুলিশ। ডাকাতির ২৪ ঘন্টার মধ্যে পুলিশ কুলপালার সিরাজুল ইসলামের ছেলে আসামী জাহিদ আলী (৩৫) ও গোপীনগরের বজলুর ছেলে মিলন হোসেন (৩৪) কে প্রথমে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বেচ্ছাপ্রনোদিত স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তাদের স্বীকারুক্তি মোতাবেক ডাকাতির সাথে জড়িত গোপীনগর গ্রামের আনছার আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৮) ও একই গ্রামের খলিলুর রহমানের ছেলে টিপু সুলতান (৩২) কে গ্রেফতার করে। বৃহস্পতিবার রাতে গ্রেফতার করতে সক্ষম হয় রনিকে।


ইতোপূর্বে আলমডাঙ্গা -কুষ্টিয়া আঞ্চলিক সড়কে গাছ ফেলে ও বোমার বিষ্ফোরণ ঘটিয়ে ডাকাতির ঘটনায় মাত্র ১ দিনের মধ্যে ডাকাতদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছিল পুলিশ। এই দুই ডাকাতির পর অনতিবিলম্বে জড়িতদের গ্রেফতারের পর একদিকে মানুষ পুলিশকে সমীহ করছে, অন্যদিকে, ডাকাত দলের নিকট মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে আলমডাঙ্গা থানা পুলিশ।


সমসাময়িককালে উপজেলায় সংঘটিত সবকটি ডাকাতির ঘটনায় জড়িতদের ঘটনার অব্যবহিত সময়ের মধ্যে গ্রেফতার করে আদালতে সোপর্দ করার ঘটনায় আলমডাঙ্গা থানা পুলিশ কর্মদক্ষতা ও পেশার প্রতি নিষ্ঠার পরিচয় দিয়েছে। ডাকাতদলের আতঙ্কের নাম এখন আলমডাঙ্গা থানা পুলিশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৬ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৭ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।