লগইন
আলমডাঙ্গায় মাদক সেবন নিয়ে দ্বন্দ্বে ধারালো অস্ত্রের কুপিয়ে  আরেক মাদক সেবককে হত্যা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ জুলাই, ২০২৪ | ১২:০০ রাত ৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় মাদক সেবন নিয়ে দ্বন্দ্বে ধারালো অস্ত্রের কুপিয়ে আরেক মাদক সেবককে হত্যা

আলমডাঙ্গায় মাদক সেবন নিয়ে দ্বন্দ্বের জেরে এক মাদক সেবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আরেক মাদক সেবককে হত্যা করেছে। সোমবার ২২ জুলাই রাতে উপজেলার বকসিপুর গ্রামে গাংপাড়ায় কালাচাঁদ আলীর বাড়ির উঠানে এ ঘটনা ঘটেছে।


মাদক সেবকের হাতে নিহত ইমরান হোসেন (২৫) আলমডাঙ্গা উপজেলার বকসিপুর গ্রামের রাজমিস্ত্রী মিনারুল ইসলামের একমাত্র ছেলে। ইমরানের ২ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। নিহত ইমরানের বাবা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছে।


ঘটনার পরপরই চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস্ নাজিম উদ্দিন আল আজাদ ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া ঘটনাস্থল পরির্শন করেন।


এঘটনার পর আলমডাঙ্গা থানা পুলিশ ইমরানের বন্ধু মাদক সেবক ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।


গ্রামসুত্রে জানাগেছে, মিনারুলের ছেলে ইমরান (২৫), মোখছার আলীর ছেলে ঝন্টু (৪৫) ও কবীর আলীর ছেলে ইব্রাহিম(২৫) একসাথে মাদক সেবন করে। ঘটনার দিন রাতে তারা বাড়ির পিছনে বাগানে মাদক সেবন করতে যায়। একপর্যায়ে ঝন্টু ধারালো অস্ত্র নিয়ে ইমরানকে তাড়া করলে সে দৌড়ে গ্রামের মৃত জোয়াদ আলীর ছেলে কালা চাঁদের ঘরে উঠতে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে ইমরানের বুকের বামপাশে কোপ মারে। ঘটনাস্থল থেকে ইমরানকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষনা করে।
নিহত ইমরানের পিতা মিনারুল জানায়, তার ছেলেকে ফোন করে ডেকে নিয়ে যায় ইব্রাহিম। ইমরানের সাথে একই গ্রামের মোখছার আলীর ছেলে ঝন্টু(৪৫) ও কবীর আলীর ছেলে ইব্রাহিম(২৫) একসাথে মাদক সেবন করে। ঘটনার দিন রাতে ইমরান, ইব্রাহিম ও ঝন্টুর মধ্যে কোন কিছু নিয়ে দ্ব›দ্ব সৃষ্টি হয়। সেই দ্বন্দ্বের জেরে ঝন্টু তার ছেলে ইমরানকে ধারালো অস্ত্র দিয়ে কুুপিয়ে হত্যা করে। এ হত্যার সাথে ইব্রাহিম জড়িত রয়েছে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সজিব আহমেদ জানান, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। নিহত যুবকের বুকের বামপাশে হার্টের উপরে ধারালো অস্ত্র আঘাত করার কারণে তার মৃত্যু হয়েছে।


ইউপি সদস্য মাসুদা খাতুন জানান, ইমরান , ঝন্টু ও ইব্রাহিম এক সাথে মাদক সেবন করে। ঘটনার দিন রাতে কোন কিছু নিয়ে তাদের মধ্যে দ্ব›দ্ব হয়। সেই কারণে ঝন্টু ধারালো অস্ত্র দিয়ে ইমরানকে কুপিয়ে জখম করে। তাকে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষনা করে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত যুবক ইমরান পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। মুল হত্যাকারীদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে অভিযান অব্যাহত রেখেছে। ইব্রাহিম নামের এক যুবককে জিজ্ঞাসা বাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


নিহত ইমরানের মরাদেহ ময়না তদন্ত শেষে নিজ গ্রামে দাফন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৫ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৫ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৬ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৭ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৭ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।