লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ এপ্রিল, ২০২৫ | ১২:০০ রাত ৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় মাদক সম্রাজ্ঞী আলোমতি ও মাদক সম্রাট রুবেলসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী আলোমতি ও মাদক সম্রাট রুবেলসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। তাদের নিকট থেকে উদ্ধার করেছে বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ মাদক বিক্রয়ের নগদ টাকা। তাদের নামে আলমডাঙ্গা থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।

জানাগেছে, আলমডাঙ্গা রেলষ্টেশনপাড়ার মাদক সম্রাজ্ঞী মিনি মেয়ে লন্ডারিং ও মাদকসহ প্রায় ১ ডরজন মামলার আসামী মাদক সম্রাজ্ঞী আলোমতি(৩৮) দীর্ঘ বছর ধরে মাদক ব্যবসা করে আসছে। সে তার জীবনে বেশ কয়েকবার জেলে গিয়েছে। মায়ের মত আলোমতিকেও চুয়াডাঙ্গা-মেহেরপুর, ঝিনাইদহ-কুষ্টিয়াসহ আশপাশ জেলার মাদক সেবীরা এক নামেই চেনে। সে একসময় আলমডাঙ্গা রেল ষ্টেশনে মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছিল।

আলোমতি তার মা মাদক সম্রাজ্ঞী মিনি বেগম, বাবা, তার স্বামী রুবেল, ছেলে-মেয়ে, বোন ও বোনের স্বামীরা সহ তার পরিবারের সকলেই মাদক ব্যবসার সাথে জড়িতে। আলমডাঙ্গা রেল ষ্টেশনে একসময় হাত বাড়ালে সবধরনের মাদক পাওয়া যেত। বেশ কয়েক বছর আগে তার বোনের স্বামী ওল্টু মাদকের টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীদের গুলিতে মারা যায়। তারপর থেকে কয়েক বছর আলমডাঙ্গা রেল ষ্টেশন এলাকায় মাদক ব্যবসা বন্ধ ছিল। সম্প্রতি কয়েক মাস ধরে আবারও মাদক ব্যবসায় সক্রিয় হয়ে উঠেছে আলোমতি পরিবার। গত ৫এপ্রিল রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়কালে কামালপুর বটতলা থেকে তাকে গ্রেফতার করে। তার নিকট থেকে উদ্ধার করে ২০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ১ হাজার টাকা। তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।

গত ৫ এপ্রিল রাতে পুলিশ অভিযান চালিয়ে আরেক মাদক সম্রাট মাদক, চুরিসহ প্রায় ১ ডরজন মামলার আসামী রুবেল(৩২) কে গ্রেফতার করেছে। রুবেল হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। শুধু মাদক ব্যবসাই নয় তার বিরুদ্ধে রয়েছে শহরের চুরির অভিযোগ। সে মাদক ব্যবসার পাশাপাশি চুরিও করে। ৫ এপ্রিল রাতে গাঁজা বিক্রয়কালে পুলিশ তাকে গ্রেফতার করে। তার নিকট থেকে ১শ ৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয় করা নগত ৭ হাজার ৪শ টাকা উদ্ধার করে। তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।


৫ এপ্রিল রাতে ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে নাগদাহ দক্ষিণপাড়ার মৃত জবেদ আলীর ছেলে আশরাফুল(৫০) ও একই গ্রামের সাবর আলীর ছেলে ইসরাফিল(২০)কে গ্রেফতার করে। তার বেশ কিছুদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। শনিবার রাতে গাঁজা বিক্রয় কালে তাদের গ্রেফতার করে। তাদের নিকট থেকে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।


গত ৬ এপ্রিল পুলিশ অভিযান চালিয়ে ওসমানপুর গ্রামের মৃত ফকির চাদের ছেলে মাদক ব্যবসায়ী মতিয়ার রহমান বুদো(৫৫) ও এরশাদপুর গ্রামের বাগানপাড়ার মৃত রমিজ খন্দকারের ছেলে সাগর আলী(৪২)কে গ্রেফতার করে। তাদের নিকট থেকে ১শ ৫০ গ্রাম গাঁজা ও নগদ ১ হাজার উদ্ধার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৪ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৪ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৫ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৫ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৬ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৭ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৭ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।