লগইন
আলমডাঙ্গায় মাটি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সামিউল নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ জুন, ২০২৪ | ১২:০০ রাত ৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় মাটি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সামিউল নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় মাটি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সামিউল নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ৩ জুন বেলা ১১টার দিকে উপজেলার কেশবপুর গ্রামে এক্সেভেটরে কাটা মাটি ট্রাক্টরে বোঝাই করে নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সাথে সাথে ট্রাক্ট চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

নিহত সামিউল (৫) আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবরপুর গ্রামের পশ্চিমপাড়ার আইনাল হকের ছেলে। সামিউল কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র। চার ভাই বোনের মধ্যে সামিউল ছিল সবার ছোট।


পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ট্রাক্টরটি তাদের হেফাজতে নিয়েছে। পালিয়ে যাওয়া চালককে ধরতে চেষ্টা করছে পুলিশ।


গ্রামবাসি জানায়, কেশবপুর গ্রামের প্রভাবশালী মহিবুল ইসলাম মুনজিল, শহিদুল ইসলাম বুড়ো ও সেলিম রেজা নামের তিন মাটিখোর দীর্ঘদিন ধরে মাটির ব্যবসা করে আসছে। তারা তিন জন এলাকার নানা অপকর্মের হোতা। তারা মানুষকে টাকার লোভ দেখিয়ে চাষের জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে। বেশ কিছুদিন ধরে কেশবপুরের গ্রামের উজির আলী ও নাজির গং তাদের জমিতে পুকুর খনন করার জন্য মাটিখোরদের সাথে চুক্তিতে আসে। এস্কেভেটর মেশিন দিয়ে তারা মাটি কেটে ট্রাক্টর বোঝাই করে ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করছে। গ্রামের আব্দুস সালাম, চেঙ্গিস আলী, কুরবান, জয়নাল মাটি কিনে তাদের জমি ভরাট করছে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, সামিউল তার বন্ধুদের সাথে এস্কেভেটর মেশিনে মাটি টাকা দেখতে যায়। এসময় দ্রæতগতির মাটি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সামিউল মারা যায়। এ ঘটনার পরপরই ট্রাক্টর চালক গাড়ি ফেলে দ্রæত পালিয়ে যায়। তবে ট্রাক্টর চালকের নাম পরিচয় জানা যায়নি।


শিশু সামিউলের পিতা আইনাল হক জানান, ওই মাটি ব্যবসায়ীদের জন্যই আমার ছেলে মারা গেছে। তিনি মাটি ব্যবসায়ীসহ ট্রাক্টর চালকের বিচারের দাবি করেন।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া জানান, উপজেলার কেশবপুর গ্রামে সামিউল নামের একটি শিশু ট্রাক্টরের চাপায় মারা গেছে। ঘটনাস্থুলেই সে মারা যায়। মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


তিনি আরও বলেন, ট্রাক্টর চালক ও অভিযুক্তদের আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৫ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৬ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৬ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৭ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৮ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৮ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।