লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ মার্চ, ২০২৫ | ১২:০০ রাত ৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় মাটি কাটার অভিযোগে জমির মালিক ও এক্সকেভেটরের দুই ড্রাইভারকে জরিমানা

আলমডাঙ্গায় ফসলি জমির মাটি কাটায় এক্সকেভেটর ড্রাইভারসহ ৪জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। ১০ মার্চ দুপুরে উপজেলার যমুনা মাঠে ফসলি জমির উপরিভাগের মাটি কাটার সময় দুটি এক্সকেভেটর জব্দসহ ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফসলি জমির মালিকের ম্যানেজারকে ৫০ হাজার ও দুই এক্সকেভেটর ড্রাইভারকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার হালসা এলাকার কুয়েত প্রবাসী আব্দুর রশিদ আলমডাঙ্গার যমুনা মাঠে ৩৬ বিঘা কৃষি জমি ক্রয় করেছেন। সম্প্রতি ক্রয়কৃত জমির মাটি এক্সকেভেটর দিয়ে কেটে বিক্রয় করছেন। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু অভিযান পরিচালনা করে কৃষি জমিতে মাটি কাটার দুটি এক্সকেভেটর ও চালকসহ ৪ জনকে আটক করে। পরে জরিমানা করা হয়। আটকৃতরা হলেন এক্সকেভেটর ড্রাইভার পাবনার আকাশ ও কুষ্টিয়ার জাহাঙ্গীর, ফসলি জমির মালিকের ম্যানেজার বিনোদপুর গ্রামের ওমর আলী ও ডাউকি গ্রামের স্বপন আলী।

ম্যানেজার ওমর আলী জানান, জমির মুল মালিক আব্দুর রশিদ প্রবাসী। তার শ্যালক কুষ্টিয়া ইবি থানার মাগুরা গ্রামের মোহন আলী এ জমি দেখাভাল করেন। মোহনই এক্সকেভেটর দিয়ে মাটি কাটছেন। মোহন জামজামি ইউনিয়নের হোগলারদাড়ি গ্রামের মন্টুর মাধ্যমে কুষ্টিয়া থেকে এক্সকেভেটর ভাড়া করে নিয়ে এসেছেন। দুটি গাড়ি দিয়ে মাটি কাটছেন।

সোমবার(১০ মার্চ) সকালে অভিযান চালিয়ে ফসলি জমিতে মাটি কাটায় জমির মালিকের ম্যানেজার ওমর আলীকে ১ লাখ টাকা জরিমানা এবং এক্সকেভেটর দিয়ে মাটি কাটার অপরাধে দুই এক্সকেভেটর ড্রাইভারকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু জানান, জমির উপরিভাগের উর্বর মাটি কেটে ফেলার কারণে জমির উর্বরতা শক্তি দিন দিন হ্রাস পাচ্ছে। অন্যদিকে, পরিবেশেরও ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। জমির উপরিভাগের মাটি একবার কেটে নিয়ে গেলে তা পূরণ হতে কয়েক বছর সময় লাগে। এ সকল মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১২ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।