লগইন
আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ মে, ২০২৪ | ১২:০০ রাত ৫৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করেছে। অনুমোদন বিহীন শিশুখাদ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ পন্য রাখা, বিদেশী নকল সিগারেট বিক্রয় ও অনুমোদন বিহীন বিদেশী পন্য বিক্রয় করার অপরাধে এ জরিমানা করা হয়। শনিবার (১১ মে) চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ এ জরিমানা করেন।


অভিযান সুত্রে জানা যায়, আলমডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র আলিফ উদ্দিন রোড মোড়ে আল তায়েবা ও জামিল ষ্টোর নামে সকলের পরিচিত দুটি প্রতিষ্ঠান রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। দুটি প্রতিষ্ঠানই অনুমোদন বিহীন শিশুখাদ্য বিক্রয়, আমদানী কারকের ঠিকানা বিহীন বিদেশি পন্য বিক্রয় করে আসছে বলে অভিযোগের সত্যতা পায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

প্রতিষ্ঠানটির চুয়াডাঙ্গার সহকারি পরিচালক সজল আহমেদ আলমডাঙ্গা পৌর সভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমানকে সঙ্গে নিয়ে শহরে অভিযান পরিচালনা করেন। গতকাল দুপুরে তিনি শহরের আলিফ উদ্দিন মোড়ে আল তায়েবা নামক প্রতিষ্ঠানের মালিক হায়দার আলীকে ৫ হাজার টাকা সতর্কতামুলক জরিমানা করেন।

এরপর পাশের প্রতিষ্ঠান জামিল স্টোরে অনুমোদন বিহীন শিশুখাদ্য বিক্রয়, আমদানীকারকের ঠিকানা বিহীন বিদেশী পন্য বিক্রয় করার অপরাধে মালিক সালাউদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযান শেষে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। এসময় আলমডাঙ্গা থানার এসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৫ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৬ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৬ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৭ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৮ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৮ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।