লগইন
আলমডাঙ্গায় 'বিশ্ব বই দিবস' উদযাপন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ এপ্রিল, ২০২৫ | ০৬:০০ বিকাল ১৮৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় 'বিশ্ব বই দিবস' উদযাপন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশ্ব বই দিবস উদযাপিত হয়েছে। ইসলামিক কালচার সেন্টার 'আবর্তন' আজ ২৩ এপ্রিল বুধবার বিকেলে বই দিবস উপলক্ষে একটি মজলিসের আয়োজন করে। মজলিসে উপস্থিত পাঠক ও সুধীজনেরা বই সম্পর্কে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, স্মৃতিচারণা, বই পাঠের উপকারিতা ও প্রয়োজনীয়তা এবং দিবসটি উদযাপনের লক্ষ-উদ্দেশ্য ইত্যাদি বিষয় তুলে ধরে আলোচনা করেন।

শহরের আনন্দধাম এলাকায় কুমার নদের তীরে আয়োজিত এ বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইমদাদুল হক, মাহফিল উদ্দিন মানিক, নাদিউজ্জামান রিজভী, সনি মল্লিক, মুহাম্মদ আব্দুল্লাহ, সাদিব আল মাহমুদ প্রান্ত, আবু শুআইব শিমুল, আব্দুল্লাহ ইবতিসাম, সারজিল হাসান, আফনাব আহমাদ নাহিয়ান প্রমুখ।

উল্লেখ্য, বিশ্ব বই দিবসের মূল ধারণাটি আসে স্পেনের লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেসের কাছ থেকে। তিনি তার ভাবগুরু ১৬১৬ সালের ২৩ এপ্রিল মৃত্যু বরণকারী বিখ্যাত লেখক মিগেল দে থের্ভান্তেসের মৃত্যু দিনটি স্মরণীয় করে রাখতে ১৯২৩ সাল থেকে উক্ত দিবসটি বই দিবস হিসাবে পালন করা শুরু করেন। ইউনেস্কো ১৯৯৫ সালে দিনটিকে বিশ্ব বই দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং পালন করতে শুরু করে। সে থেকেই বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

দিবসটিতে বইপড়ার অভ্যাস গড়ে তোলা, বইয়ের কপিরাইট সংরক্ষণ এবং বইয়ের গুরুত্ব সম্পর্কে মানুষকে আরও সচেতন করার প্রতি জোর দেওয়া হয়ে থাকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জেডি ভ্যান্স

১ ঘন্টা আগে
জেডি ভ্যান্স

নেপথ্যের প্রজ্ঞা ও তাৎপর্য

১ ঘন্টা আগে
নেপথ্যের প্রজ্ঞা ও তাৎপর্য

সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

৬ ঘন্টা আগে
সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

৭ ঘন্টা আগে
সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

১০ ঘন্টা আগে
বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

১১ ঘন্টা আগে
সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

১১ ঘন্টা আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার:  জিসানের ৬ মাসের কারাদন্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।