সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় বিভিন্ন প্রকার মাদকসহ গ্রেফতার ৩
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন মাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে। ২ নভেম্বর বুধবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক শরিয়তুল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ পরিদর্শক আকরার হোসেনসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
জানাগেছে, উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামোশ গ্রামের মৃত আহমদ মালিথার ছেলে মিজারুল মালিথা(৪৭) দীর্ঘদিন ধরে নানা প্রকার মাদক ব্যবসা করে আসছে। মিজারুল মালিথার নামে বেশ কয়েকটি মামলা রয়েছে। ইতোপূর্বে মাদক বিক্রয়ের অপরাধে বেশ কয়েকবার জেলও খেটেছে। ২ নভেম্বর ২ নভেম্বর বুধবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক শরিয়তুল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ পরিদর্শক আকরার হোসেনসহ অভিযান চালিয়ে তাকে ৪শ ৮০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। আটকের পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন ভ্রাম্যমমান আদালত পরিচালনা করে মিজারুল মালিথাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরন করেন।
একই দিনে বেলা ১২ টার দিকে আলমডাঙ্গা শহরের কলেজপাড়ায় অভিযান চালিয়ে শ্রী আনন্দ মোহন বিশ^াসের ছেলে সুমন কুমার বিশ^াস(৩৯)কে মাদক দ্রব্য বিক্রয়ের অপরাধে গ্রেফতার করে। পরে কলেজপাড়ায় তার ভাড়াবাসায় অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের জারিকেনে ১০ লিটার অবৈধ রেকটি ফাইড স্পিরিট উদ্ধার করে। এবিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিদর্শক আকবর হোসেন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬(১) এর সারনির ২৪(ক) ধারায় মামলা দায়ের করেন।
আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১ টার দিকে পৌর এলাকার রাধিকাগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে মৃত বকুল শেখের ছেলে জুলহাস ওরফে ভুটান(৩৭)কে মাদক দ্রব্য বূপ্রেনরফাইন ইনজেকশন বিক্রয়ের অপরাধে গ্রেফতার করে। পরে তার বাড়িতে তল্লাশি করে ৬২ অ্যাম্পুল বূপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করে। ইতোপূর্বে ভুটানের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক মামলা রয়েছে। কয়েকবার জেলও খেটেছে। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিদর্শক আকবর হোসেন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬(১) এর সারনির ৮(গ) ধারায় মামলা দায়ের করেন। এছাড়াও অভিযান উপস্থিত ছিলেন সহকারী উপ পরির্দশক আজগর আলী, সহকারী উপ পরির্দশক হযরত আলীসহ সঙ্গীয় ফোর্স।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জরিমানা
৫৪ মিনিট আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
৫৬ মিনিট আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার
১ ঘন্টা আগে