লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ এপ্রিল, ২০২৫ | ১২:০০ রাত ৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় বাড়ি ভাংচুর ও দখল চেষ্টার বিচার চেয়ে চা দোকানদারের সংবাদ সম্মেলন


আলমডাঙ্গা ৪৫ বছর ধরে বসত করা বাড়ি ভেঙে দখলের চেষ্টার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে চা দোকানদার নাজির শেখ। লিখিত বক্তব্যে কোর্টপাড়ার মৃত ভিকু শেখের ছেলে চায়ের দোকানদার নাজির শেখ জানান, আমরা কোর্টপাড়ায় বাড়ি করে ৪৫ বছর ধরে বসবাস করে আসছি।


গত কয়েকবছর ধরে আমাদের বসতবাড়ি একই পাড়ার আব্দুল বারী জবরদখল করতে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। চিহ্নিত লোক ভাড়া করে এনে আমাকে হুমকিধামকি ও উচ্ছেদ করার চেষ্টা করছে। গত ২১ এপ্রিল বেশ কিছু লোকজন নিয়ে এসে আমাদের বাড়ি ঘর ভাংচুর করে।

এসময় বাড়ির মহিলাদের মারপিট ও গালিগালাজ করতে থাকে। ওই সময় আমার মা আঘাত প্রাপ্ত হলে তাকে উদ্ধার করে হারদি হাসপাতালে ভর্তি করা হয়। কোন উপায় না পেয়ে আমি ভাঙচুর বন্ধ ও পরিবারের সদস্যদের জীবন রক্ষার জন্য বাংলাদেশ পুলিশের জরুরি সেবা-৯৯৯ ফোন করি। খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বাড়িঘর ভাংচুর বন্ধ করে। পুলিশ চলে আসার পর তারা আবারও আমাদের হুমকি ধামকি দিতে থাকে।

আমি এঘটনায় আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।


সংবাদ সম্মেলনে নাজির শেখ আরো বলেন, আব্দুল বারীর হুমকিতে আমি এবং পরিবারের সদস্যরা জিবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোন সময় আমাদের বাড়ি আব্দুল বারী জোরপূর্বক দখল করে নিতে পারে। তিনি আরও বলেন, আমার জমিতে কোন ধরণের ত্রুটি থাকলে সেটি আদালত বিচার করবে। আদালতের মাধ্যমে সুরাহ হবে। কিন্তু তারা কেনো আমার জমিতে থাকা বাড়ি ঘর ভাংচুর করে জবরদখল করতে চাচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি প্রশাসনের কাছে আমার এবং পরিবারের সদস্যদের জিবনের নিরাপত্তা ও বাড়ি থেকে উচ্ছেদ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জোর আবেদন জানাচ্ছি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২০ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।