আলমডাঙ্গায় বাজারে বিক্রয় নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ মানিক ঘোষ গ্রেফতার
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ মানিক ঘোষকে গ্রেফতার করেছে। ১৬ মার্চ রবিবার বিকেলে জেহালা ইউনিয়নের গড়গড়ি পালপাড়া থেকে তাকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
জানাগেছে, উপজেলা জেহালা ইউনিয়নের গড়গড়ি পালপাড়ার কানাই ঘোষের ছেলে মানিক ঘোষ(৪০) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। রবিবার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর কবীর সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তার নিকট থেকে বাজারে বিক্রয় নিষিদ্ধ ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ
৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন
১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী
১৬ ঘন্টা আগে