লগইন
আলমডাঙ্গায় বন্ধুর মোটরসাইকেল চালাতে গিয়ে ট্রাক্টরের চাকায় ঝরল কিশোরের প্রাণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ জুলাই, ২০২৪ | ১২:০০ রাত ৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় বন্ধুর মোটরসাইকেল চালাতে গিয়ে ট্রাক্টরের চাকায় ঝরল কিশোরের প্রাণ


আলমডাঙ্গার খাসকররায় বন্ধুকে পিছনে নিয়ে তার মোটরসাইকেল চালাতে গিয়ে ট্রাক্টরের চাকায় ঝরল মোটরসাইকেল চালক কিশোর মুন্না হোসেনের প্রাণ। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকলের মালিক পেছনে বসে থাকা বন্ধু সাজিদ হোসেন। শনিবার (২৯ জুন) দুপুরে আলমডাঙ্গা উপজেলার খাসকররা বাজারপাড়ার বড় মসজিদ সংলগ্ন মরহুম আলারদ্দিনের বাড়ির সামনে ওই দূর্ঘটনা ঘটে।


মুন্না ও সাজিদ মোটরসাইকেল যোগে খাসকররা বাজার থেকে রায়সায় ফিরছিল। খাসকররা বাজারপাড়া বড় মসজিদ পার হয়ে মরহুম আলারদ্দিনের বাড়ির সামনে পৌছলে ইটভর্তি ট্রাক্টর পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মুন্না সড়কের উপর ছিটকে পড়লে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।


নিহত মুন্না খাসকররা ইউনিয়নের রায়সা গ্রামের রাইচ মিল ব্যবসায়ী নাজিম উদ্দীনের ছেলে ও আহত সাজিদ একই গ্রামের ইতালি প্রবাসী শরিফুল ইসলামের ছেলে। মুন্না চারভাই বোনের ছোট। মুন্না খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেনী লেখাপড়া করতে করতে ছেড়ে দিয়েছে। বর্তমানে রাইচ মিল দেখাশোনা করে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সাজিদের মোটরসাইকেল যোগে তারা দুই বন্ধু খাসকররা বাজারে আসে। বাজারে কাজ সেরে বাড়ি ফেরার সময় মুন্না মোটরসাইকেল চালাচ্ছিল। তারা মরহুম আলারদ্দিনের বাড়ির সামনে পৌছালে পিছন থেকে দশমাইলের আরএম২৪ ইট ভাটার একটি ইট বোঝাই ট্রাক্টর ধাক্কা দেয়। ট্রাক্টরের ধাক্কায় মুন্না মোটরসাইকেলসহ রাস্তার উপরে পড়ে ও সাজিদ ছিটকে গিয়ে পড়ে পাশের পুকুরে। ট্রাক্টরের পিছনের চাকা মুন্নার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মুন্না মারা যায়। অবস্থা বেগতিক বুঝে ট্রাক্টর ফেলেই চালক পালিয়ে যায়।


আহত সাজিদ জানায়, মুন্না ও সে এক মোটরসাইকেল যোগে খাসকররা বাজার থেকে বাড়ি ফিরছিল। তার নিজের মোটরসাইকেল হলেও চালাচ্ছিল মুন্না। খাসকররা বাজারপাড়ার বড় মসজিদ পার হয়ে মরহুম আলারদ্দিনের বাড়ির সামনে পৌছালে পিছন থেকে আসা একটি দ্রæতগতির ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি ট্রাক্টরের পিছনের অংশে লেগে চালক মুন্না ছিটকে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মুন্না মারা যায়। মোটরসাইকেল থেকে সাজিদ ছিটকে রাস্তার ডানপাশের পুকুরে পড়ে আহত হয়। লোকজন আসার আগেই সুযোগ বুজে পালিয়ে যায় ট্রাক্টর চালক।


এদিকে, মুন্নার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিজ এলাকায় নেমে আসে শোকের ছায়া। ছেলেকে হারিয়ে শোকে বাকরুদ্ধ বাবা-মা। স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মুন্নার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরই ট্রাক্টরটি ফেলে রেখে চালক পালিয়েছে। ট্রাক্টরটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৫ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৫ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৬ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৭ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৭ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।