লগইন
আলমডাঙ্গায় পুকুরে ঝাপ দিয়ে শিশু আবরার জীবন বাঁচালো পুলিশ সদস্য নয়ন আলী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ জুন, ২০২৪ | ১২:০০ রাত ৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় পুকুরে ঝাপ দিয়ে শিশু আবরার জীবন বাঁচালো পুলিশ সদস্য নয়ন আলী

আলমডাঙ্গায় পুকুরে ঝাপ দিয়ে শিশু আবরার আহমেদের জীবন বাঁচালো পুলিশ সদস্য নয়ন আলী। বুধবার ৫ জুন সন্ধ্যার আগে আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের পিছনের পুকুরে বোনের সাথে পা ভেজাতে গিয়ে শিশুটি পানিতে পড়ে যায়। এসময় তার বোনের চিৎকারে পাশেই ডিউটিরত পুলিশ সদস্য ছুটে এসে পানিতে ঝাপ দিয়ে তাকে উদ্ধার করে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাবা-মায়ের কাছে তুলে দেওয়া হয়েছে।


শিশু আবরার আহমেদ(৫) পৌর এলাকার বাবুপাড়ার সুলতান আহমেদের ছেলে। ঘটনার দিন বিকেলে আবরার তার বোন রিফার সাথে খেলতে বের হয়।


পানি থেকে শিশুকে উদ্ধারকারী পুলিশ সদস্য আলমডাঙ্গা থানায় কর্মরত কন্সেটেবল নয়ন আলী ।


জানা গেছে, আলমডাঙ্গা পৌর পশুহাট অনেক বড়। দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে গরু ক্রয় করতে আসে। ঈদুল আজহাকে সামনে আলমডাঙ্গা পশুহাটে দেশের বিভিন্ন প্রান্তের অনেক লোকের সমাগম হয়। সেজন্য আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশ কয়েকটি দলে বিভক্তি করে পশুহাটে পুলিশের চেকপোষ্ট বসিয়েছেন। আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের পাশে এএসআই আতিকুর রহমান ও পুলিশ সদস্য নয়ন আলী ডিউটি করছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে বোন রিফার সাথে আবরার মহিলা কলেজের পিছনের পুরে পা ভেজাতে আসে। এসময় আবরার পুকুর পানিতে পড়ে যায়। রিফার চিৎকারে পুলিশ সদস্য নয়ন আলী ছুটে আসে। দেখতে পায় আবরার পুকুরের পানিতে ডুবে যাচ্ছে। কোন উপায় না পেয়ে পুলিশ সদস্য নয়ন আলী পুকুরের পানিতে ঝাপ দিয়ে আবরার আহমেদকে উদ্ধার করে। তার মায়ের কোলে ফিরিয়ে দেয়।


আবরার পিতা সুলতান আহমেদ জানান, পুলিশ সদস্য নয়ন আলী ভাই না থাকলে আমার ছেলেকে বাঁচাতে পারতাম না। তিনি পোশাক পড়া অবস্থায় পানিতে লাফ দিয়ে আমার ছেলেকে উদ্ধার করেছে।


পুলিশ সদস্য নয়ন আলী জানান, মহিলা কলেছের পিছনের যাত্রী ছাউনির নিকট স্যারের সাথে ডিউটি করছিলাম। এরই মধ্যে কানে চিৎকারের আওয়াজ আসলো আমার ভাই ডুবে গেলো। তাকিয়ে দেখি একটি শিশু পুকুরের পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে। কোন কিছু না ভেবে পানিতে লাফ দিয়ে শিশুটিকে উদ্ধার করে তার মায়ে কোলে তুলে দিয়েছি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৫ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৬ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৬ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৭ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৮ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৮ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।