লগইন
আলমডাঙ্গায় পানিতে ডুবে নিহত  শিশুর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ জুলাই, ২০২৪ | ১২:০০ রাত ৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় পানিতে ডুবে নিহত শিশুর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

আলমডাঙ্গায় পানিতে ডুবে নিহত বাক প্রতিবন্ধি শিশু খাদিজার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার ৩ জুলাই আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস নিহত বাক প্রতিবন্ধি শিশুকন্যার পিতা লিটন আলীর হাতে আর্থিক সহায়তার ২০ হাজার টাকা তুলে দেন। উপজেলা প্রশাসনের ত্রাণ শাখা হতে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নিহত বাকপ্রতিবন্ধি শিশুকন্যা খাদিজা খাতুন(৭) উপজেলার কালিসদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের লিটন আলীর মেয়ে। ২ ছেলে ১ মেয়ের মধ্যে বাকপ্রতিবন্ধি খাদিজা সবার ছোট। খাদিজা বাকপ্রতিবন্ধি হওয়ায় পরিবারের সকলের কাছে প্রিয়পাত্রী ছিল সে। গত ২২ জুন সন্ধ্যায় বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে মারা যায় খাদিজা। তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে মৃত ঘোষনা করেন চিকিৎসক।

আর্থিক সহায়তা প্রদান কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আশাদুল হক মিকা, আসাননগর গ্রামের ইউপি সদস্য নজর”ল ইসলাম।

এসময় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যু খুবই হৃদয়বিদারক ঘটনা। শিশুদের নিরাপত্তার ব্যাপারে অভিভাবকদের আরও বেশি সজাগ থাকতে হবে। এখন বর্ষাকাল বাড়ির আশপাশ সকল পুকুর, গর্ত, খাল, বিল পানিতে ভরে গেছে। শিশুদের একা একা ছেড়ে দেওয়া যাবে না। তাদেরকে চোখে চোখে রাখতে হবে। প্রয়োজনে তাদেরকে নিজে সাথে করে নিয়ে গিয়ে বাইরে থেকে ঘুরিয়ে আনতে হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৫ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৫ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৬ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৭ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৭ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।