লগইন
আলমডাঙ্গায় নারীকে বাঁচাতে গিয়ে নদীতে নিখোঁজের প্রায় ৩৬ ঘন্টা পর আবু কালামের মরদেহ উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:০০ রাত ১০৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় নারীকে বাঁচাতে গিয়ে নদীতে নিখোঁজের প্রায় ৩৬ ঘন্টা পর আবু কালামের মরদেহ উদ্ধার


আলমডাঙ্গা আত্মহত্যা করতে যাওয়া নারীকে বাঁচাতে গিয়ে নিখোঁজের প্রায় ৩৬ ঘন্টা পর কুমার নদ থেকে উদ্ধার হয়েছে পরোপকারী আবুল কালামের মরাদেহ। ৭ সেপ্টেম্বর শনিবার সকালে মধ্যবয়সী আবুল কালামের মরাদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও আলমডাঙ্গা গণত্রাণ কমিটির রেসকিউ সদস্যরা।


গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় গোবিন্দপুরের স্বামী পরিত্যক্ত এক নারী আত্মহত্যা করতে কুমার নদের সাদাব্রীজ থেকে লাফ দেন। তাকে বাঁচাতে মধ্যবয়সী আবুল কালাম নদীতে ঝাঁপ দিয়ে নারীকে উদ্ধার করলেও নিজে পানির স্রোতে ভেসে যান। ঘটনার রাত থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ও আলমডাঙ্গা গণত্রান কমিটির রেসকিউ টিম ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে নামে।


দীর্ঘ ৩৬ ঘন্টা পর ভাসমান অবস্থায় আলমডাঙ্গা আটকপাটের জামজামি দিকে যাওয়া জিকে খালে মজিবর মিয়ার ইটভাটার নিকট থেকে তার লাশ উদ্ধার করা হয়।


আবুল কালাম (৫৮) আলমডাঙ্গা পৌর শহরের কাছারি বাজারের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে।


জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের হাশোর আলীর মেয়ে স্বামী পরিত্যক্ত মেয়ে সুমি খাতুন (৩২)। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মহত্যা করতে সাদাব্রীজ থেকে কুমার নদে লাফ দেন। প্রত্যক্ষদর্শীদের কেউ তাকে বাঁচাতে চেষ্টা না করলে ঘটনাস্থলে উপস্থিত মধ্যবয়স্ক আবুল কালাম পানিতে লাফ দেন। এক পর্যায়ে সুমিকে জীবন্ত উদ্ধার করতে পারলে নিজে জীবন নিয়ে ডাঙ্গায় উঠতে পারেন নি। নদের প্রচন্ড স্রোতের তোড়ে আবু কালাম হারিয়ে যান।


শনিবার সকালে আলমডাঙ্গার আটকপাট থেকে জামজামির দিকে জিকে সেচ প্রকল্পের ক্যানেলে সকাল সাড়ে ৭ টার দিকে ফায়ার সার্ভিস ও আলমডাঙ্গা গণত্রান কমিটির রেসকিউ টিম মরাদেহ উদ্ধার করে।
শনিবার সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা দারুসসালাম কবরস্থানে আবুল কালামকে দাফন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৫ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৬ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৬ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।