লগইন
আলমডাঙ্গায় নকল সার ও কীটনাশক বিক্রয় করার অপরাধে দুই প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ জুলাই, ২০২৪ | ১২:০০ রাত ৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় নকল সার ও কীটনাশক বিক্রয় করার অপরাধে দুই প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্যাকেট নকল করে সার ও কীটনাশক বিক্রয় করার অপরাধে দুই প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ৮ জুলাই উপজেলা নির্বাহী অফিসার ¯িœগ্ধা দাস ভ্রাম্যমান আদালত জরিমানা করে এ জরিমানা করেন।


জানাগেছে, উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর মাদ্রাসা বাজারে ওসমানপুর গ্রামের আমির মন্ডলের ছেলে ছানোয়ার হোসেন ও মেহেরপুর জেলার গাংনী উপজেলার কষবা গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে হাফিজ সার ও কীটনাশকের ব্যবসা করে আসছে। তারা কীটনাশকের প্যাকেট নকল করে দীর্ঘদিন ধরে কীটনাশক বিক্রয় করে আসছে বলে অভিযোগ ছিল।

সোমবার উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীনকে সাথে নিয়ে ওসমানপুর বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে দুটি সার ও কীটনাশকের দোকান থেকে নকল পণ্য জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ছানোয়ার হোসেনকে ১৫ হাজার ও হাফিজ উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত নকল পন্যগুলো জনসাধারণের সামনে ঘটনাস্থলেই বিনষ্ট করে দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে ওসমানপুর ক্যাম্প পুলিশ ও কৃষি বিভাগে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৫ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৫ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৬ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৭ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৭ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।