লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ জানুয়ারী, ২০২৫ | ১২:০০ রাত ৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ডাকাত, ছিনতাইসহ একাধিক মামলার আসামী সাহাবুল গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কুমারী গ্রামের ভ্যানচালককে কুপিয়ে জখম করে ভ্যান ছিনতাইসহ একাধিক মামলার আসামী গোবিন্দপুরের সাহাবুল হককে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিনগত রাতে রাতে নিজ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ডাকাতির ৫ টি বেশি মামলা রয়েছে বলে থানাসূত্রে জানা যায়।

জানা যায়, গত বছর ৩ এপ্রিল রাতে আলমডাঙ্গার কুমারী গ্রামের ইশা (৫৪) পাখিভ্যান নিয়ে ভাড়া মারার জন্য আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে আসেন। রাত্র প্রায় সোয়া দুটোর দিকে চিত্রা এক্সপ্রেস ট্রেন থেকে অজ্ঞাতনামা দু ব্যক্তি আলমডাঙ্গার ফরিদপুর দোহারপাড়া যাওয়ার জন্য ভ্যানচালক ইশা’র সাথে ১০০ টাকা ভাড়া ঠিক করেন। তিনি যাত্রীদের নিয়া রাত আড়াইটার ফরিদপুর দোহারপাড়া জোহা ঈদগাহ মাঠের সামনে পৌঁছলে অজ্ঞাত ব্যক্তি ২ জন কুপিয়ে জখম করে ফেলে রেখে পাখিভ্যান নিয়ে যায়।


এ ঘটনায় ভ্যানচালক ইশার ছেলে রাজন আলী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় ৭/৮ জনকে আসামী করে একটি ছিনতাই মামলা দায়ের করেন। মামলার পরপরই আলমডাঙ্গা থানা পুলিশ আসামীদের গ্র্রেফতার ও পাখিভ্যান উদ্ধারের জন্য ব্যাপক তৎপরতা চালায়। অভিযানের ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানা পুলিশ গত ১৩ এপ্রিল রাতে স্টেশনে যান। সৈয়দপুর থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেন থামিয়ে তল্লাসি করেন।


সে সময় আসামী কানা সুমন ও রেজাউল কৌশলে পালিয়ে যেতে চাইলে পুলিশ তাদের আটক করতে অভিযান চালায়। সে সময় কানা সুমন ইট দিয়ে এক এস আই- র মাথায় আঘাত করে। তাকে মারাত্মক জখম করে পালিয়ে যেতে চাইলেও অন্যান্য ফোর্স আটক করে তাকে।


কানা সুমন আলমডাঙ্গা সোনাপট্রির মৃত সিরাজুল ইসলামের ছেলে ও রেজাউল করিম আলমডাঙ্গা স্টেশনপাড়ার ইয়াছিন আলীর ছেলে।


পরদিন তারা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় ভ্যান ছিনতাইসহ সকল ঘটনার স্বীকারুক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন। গত ১৪ এপ্রিল তারা আদালতে এ জবানবন্দী প্রদ্দান করেন। তাছাড়া, আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে কানা সুমন আরও স্বীকার করেছিলেন যে, চালককে কুপিয়ে জখম করে ভ্যান ছিনতাই করার ঘটনায় তাদের সাথে গোবিন্দপুরের আইজুদ্দীনের ছেলে সাহাবুল ছিল।


এমনকি, তার দেওয়া তথ্য মতে কুষ্টিয়া জেলার মিরপুর থানার পোড়াদহ এলাকা হতে ছিনতাই করা পাখিভ্যানটি উদ্ধার করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২০ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।