লগইন
আলমডাঙ্গায় ট্রেন থেকে নামতে গিয়ে হাত হারালো শিশুকন্যা মাইশা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ জুন, ২০২৪ | ১২:০০ রাত ৭৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ট্রেন থেকে নামতে গিয়ে হাত হারালো শিশুকন্যা মাইশা

আলমডাঙ্গা স্টেশনে প্লাটফর্মের বাইরে কিছু বগি থামায় বিপত্তি। নামতে গিয়ে হাত হারালো শিশুকন্যা মাইশা। বৃহস্পতিবার ২০ জুন দিনগত রাতে ঢাকা থেকে খুলনাগামী চিত্র ট্রেনে এঘটনা ঘটে। শিশু মাইশা আলমডাঙ্গা আনন্দধাম এলাকার মোমিন মাস্টারের ভাতিজা। শিশু মাইশা ৮ পারা কোরআনের হাফেজ।

জানা যায়,আলমডাঙ্গা আনন্দধাম এলাকার মোমিন মাস্টারের ভাই শরিফুল ইসলাম ঢাকার বাড্ডায় বসবাস করেন। বৃহস্পতিবার তিনি সপরিবারে চিত্রা ট্রেনে আলমডাঙ্গায় ভাইয়ের বাসায় আসছিলেন। রাত আড়াইটার দিকে ট্রেন আলমডাঙ্গা স্টেশনে পৌঁছে। ট্রেনের বগি বেশি থাকায় বেশ কয়েকটি বগি প্লাটফর্ম অতিক্রম করে বাইরে থামে। প্লাটফর্মের বাইরে দাঁড়ানো একটি বগি থেকে প্রচন্ড ভিড় ঠেলে দ্রæত নীচে নামা শুরু করেন শরিফুল পরিবার। ইতোমধ্যে ট্রেন আবার চলতে শুরু করে। সে সময় শরিফুলের ১২ বছরের শিশুকন্যা মাইশা খাতুন চটজলদি নামতে গিয়ে পড়ে যায়। বোনকে বাঁচাতে ট্রেনের নিচে লাফ দেয় ভাই আব সাঈদ। সে সময় মাইশার ডান হাত ট্রেনের চাকায় কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। আবু সাইদ ছোট বোনকে প্রাণে রক্ষা করলেও তার আগেই বোনের ডান হাত কেটে বিচ্ছিন্ন হয়ে যায়।

মাইশাকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা ফাতেমা টাওয়ারে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শি সবুজ জানান, তিনি একজনকে চিত্রা ট্রেনে উঠাতে যান। প্লাটফর্মের বাইরে কয়েকটি বগি ছিল। শরিফুল ইসলাম তার পরিবার নিয়ে যে বগিতে ছিলেন সেটা প্লাটফর্মের বাইরে। প্রথমে শরিফুল ইসলাম ও তার স্ত্রী নেমে আসে। এরই মধ্যে ট্রেন চলতে শুরু করে। তারপর চলন্ত অবস্থা একটি মেয়ে ও সাঈদ নামের ছেলেটি নামে। সবার শেষে শিশু মাইশা নামতে যায়। সে নামতে গিয়ে প্লাটফর্ম ও ট্রেনের মাঝে ফাঁকে পড়ে যায়। তাকে বাঁচাতে লাফ দেয় ভাই আবু সাঈদ। তারা দুভাইবোন প্রাণে বাঁচলেও শিশু মাইশার ডান হাত কাটা পড়ে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৫ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৫ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৬ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৭ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৭ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।