লগইন
আলমডাঙ্গায় জিকে সেচ প্রকল্পের খালের পাড় ভেঙ্গে চার গ্রামে হাজার একর ফসলি জমি প্লাবিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:০০ রাত ৬৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় জিকে সেচ প্রকল্পের খালের পাড় ভেঙ্গে চার গ্রামে হাজার একর ফসলি জমি প্লাবিত


চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় জিকে সেচ প্রকল্পের ইরিগেশন খালের পাড় ভেঙ্গে চার গ্রামে কয়েক হাজার একর ফসলি জমি প্লাবিত হয়েছে। প্রচন্ড পানির স্রোতে ভেসে যাওয়া পাটের জাগ উদ্ধার করতে গিয়ে দাদা-নাতি গুরুতর আহত হয়েছেন। খালের প্রায় একই স্থানে গত তিন বছর ভেঙ্গে কয়েক গ্রামের ফসলি মাঠ ভেসে গেলেও কর্তৃপক্ষ নেয়নি টেকসই পদক্ষেপ। এ নিয়ে এলাকাবাসি ক্ষোভ প্রকাশ করেছেন।


আলমডাঙ্গা উপজেলার কেদারনগর ও কাশিপুর গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের ইরিগেশন খাল ( টি-৩ জি)। আট কপাট থেকে ওই খালের ৪ টি ¯øুইচ গেট খুলে দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে খাল কানায় কানায় পরিপূর্ণ হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে খাল টইটম্বুর হতে থাকে।

৪ সেপ্টেম্বন সন্ধ্যায় প্রচন্ড পানির চাপে কেদারনগর গ্রামের ভেতর খালের এক পাড় ভেঙ্গে যায়। প্রচন্ড পানির তোড়ে প্রায় ৫০ ফিট পাড় ভেঙ্গে চারটি মাঠের বিস্তৃর্ণ ফসলি মাঠ তলিয়ে গেছে। বেলগাছি, পোয়ামারি, খেজুরতলা ও কেদারনগর গ্রামের মাঠের ধান তলিয়ে গেছে। পাটের জমি জলমগ্ন। ভেসে গেছে শ শ কৃষকের জমির সোমত্ত হয়ে উঠা ধানক্ষেত। নিরুপায় কৃষক চোখের সামনে দেখছেন তাদের স্বপ্নের ফসল ঢুবে যাওয়ার নিদারুণ দৃশ্য। ভেসে যাচ্ছে পাটক্ষেত। জাগ দেওয়া পাট পানির প্রচন্ড তোড়ে ভেসে গেছে। ভেসে যাওয়া পাট উদ্ধার করতে গিয়ে পানির তোড়ে কেদারনগর গ্রামের আরোজ আলী ও নাতি জীবন মারাত্মক আহত হয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছে।
প্রায় একই স্থানে পর পর তিন বছর পাড় ভাঙ্গছে। অথচ, কর্তৃপক্ষ টেকসই মেরামত করেন নি। দায়সারা গোচের কাজ করে থাকে। এমন অভিযোগ তুলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।


এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানতে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদের সাথে মোবাইলফোনে কথা বললে তিনি জানান, জিকে সেচ প্রকল্পের আলমডাঙ্গা কেদারনগরের ভাঙ্গা ক্যানেলের স্থান পরিদর্শন করেছি। আর প্লাবিত হওযার সম্ভবনা নেই। আলমডাঙ্গার আট কপাটের সুইচ গেইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রæত ভাঙ্গা অংশ সংস্কার করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৫ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৬ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৬ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।