লগইন
আলমডাঙ্গায় জামায়াতের উদ্যোগে ২৮ অক্টোবর পালিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ অক্টোবর, ২০২৪ | ১২:০০ রাত ১২৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় জামায়াতের উদ্যোগে ২৮ অক্টোবর পালিত


"বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কিত দিন ২৮ অক্টোবর। ২০০৬ সালের এই দিনে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় শাহাদাতবরণ করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মি। একইভাবে দীর্ঘ সাড়ে ১৫ বছরে এদেশের হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে আওয়ামী ফ্যাসিস্ট পলাতক সরকার। এখনো তারা গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।"


আলমডাঙ্গায় জামায়াতের উদ্যোগে ২৮ অক্টোবর আওয়ামী লগি-বৈঠার তান্ডব দিবস পালন অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন।


এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর দারুস সালাম, গাংনী আসমানখালী থানা আমীর আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি মুহা. মামুন রেজা, পৌর সেক্রেটারি মসলিম উদ্দিন, উপজেলা সহকারী সেক্রেটারি শফিউল আলম বকুল, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা প্রচার বিভাগের সভাপতি ও বেলগাছি ইউনিয়ন সভাপতি আমান উদ্দিন, কুমারী ইউনিয়ন আমির শফিউজ্জামান, পৌর অর্থ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান, আলমডাঙ্গা উপজেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক হৃদয়, আলমডাঙ্গা পৌর ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ডঃ আব্দুর রহমান, ডাউকি ইউনিয়নের টীম সম্পাদক বদর উদ্দিন মেম্বার, আলমডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের সভাপতি সাইফুল ইসলাম। প্রামাণ্যচিত্র প্রদর্শনীর সার্বিক আয়োজনে করেন ৬ নং ওয়ার্ড সেক্রেটারী নাজমুস সালেহিন, শামীম রেজা, রাজনসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলগণ।


এ দিনটি উপলক্ষে ২৮ অক্টোবর সোমবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মিদের নেতৃত্বে আলমডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও বাদ মাগরিব ২৮ অক্টোবর ২০০৬ সালের পৈশাচিক হামলাকারি আওয়ামী হামলার দৃশ্যের উপর আলতায়েবা মোড়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৪ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।