সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় চালু হয়েছে ফ্রি 'সহীহ কুরআন শিক্ষা কোর্স'
আলমডাঙ্গায় ফ্রি সহীহ কুরআন শিক্ষা কোর্স চালু হয়েছে। ১৬ অক্টোবর রাত ৯টায় আলমডাঙ্গা হাইরোডের সূর্যমুখী স্টোরের দ্বিতীয় তলায় ফ্রি সহীহ কুরআন শিক্ষা ক্লাশ নেওয়া হয়। গত ১৫ অক্টোবর রাত সাড়ে ৮টায় হ্যামলেট ক্যাফেতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ও শুক্রবার বাদে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সহীহ কুরআন শিক্ষা কোর্সের শিক্ষক হাফেজ আল ইমরান বকুলের কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
মাহফিল উদ্দিন মানিকের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মসজিদের খতীব মাওলানা মাসউদ কামাল, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, আনন্দধাম মসজিদের ইমাম মাওলানা ইমদাদুল হক ও ডা. শাফায়েতুল ইসলাম হিরো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহীহ কুরআন শিক্ষা কোর্সের ছাত্র, শিক্ষক, শুভাকাঙ্খী ও ব্যবস্থাপকগণ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত
৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক মামলায় গ্রেফতার ৭
১০ ঘন্টা আগে