লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ মার্চ, ২০২৫ | ১২:০০ রাত ৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় চাচাতো দেবরের পরকীয়ার বলি প্রবাসির স্ত্রী উর্মি খাতুন

আলমডাঙ্গার নতিডাঙ্গায় চাচাতো দেবরের পরকীয়ার বলি এক সন্তানের জননী প্রবাসির স্ত্রী উর্মি খাতুন। ১২ মাচ বুধবারর্ দিনগত গভীর রাতে পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ হলে ওই রাতেই উর্মি ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনায় গৃহবধুর বাবা তার মেয়েকে হত্যার অভিযোগ তুললে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য উর্মির শ্বশুর আব্দুল্লাহ, শাশুড়ি ও চাচাতো দেবর হাসিবকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরে গৃহবধূর বাবার কোন অভিযোগ না থাকায় তাদেরকে ছেড়ে দেয়া হয়।

গৃহবধূ উর্মি খাতুন (২৩) আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের বন্দরভিটা গ্রামের ফরিদ উদ্দীনের মেয়ে ও বাড়াদি ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসি মনিরুল ইসলামের স্ত্রী।

গ্রাম সুত্রে জানা গেছে, নতিডাঙ্গা গ্রামের আব্দুল্লাহ'র ছেলে মনিরুল ইসলামের সাথে গত ৭ বছর আগে পার্শ্ববর্তী বন্দরভিটা গ্রামের ফরিদ উদ্দিনের মেয়ে উর্মি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে এক ছেলে সন্তানের জন্ম হয়। এদিকে মনিরুল ইসলাম ভাগ্যের চাকা ঘোরাতে গত ৩ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান। বাড়িতে রেখে যান বাবা-মা ও স্ত্রী এবং ৬ বছরের ছেলে সন্তান।

এদিকে প্রবাসী মনিরুল ইসলামের স্ত্রী তারই চাচাতো দেবর হাসিবুল ইসলাম হাসিবের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন। তারা মোবাইলে বিভিন্ন ধরনের ম্যাসেজ আদান প্রদান করতে থাকেন। এক পর্যায়ে পরকীয়ার বিষয়টি পরিবারের লোকজনের মধ্যে জানাজানি হলে দু'জনের যোগাযোগ কমে আসে। এক পর্যায়ে গত বুধবার গভীর রাতে উর্মি তার দেবরকে ফেসবুকের ম্যাসেঞ্জারে বিভিন্ন ধরণের মেসেজ ও রিং করে তার কাছে যাওয়ার জন্য বলতে থাকে। এসময় হাসিব তার মাকে উর্মির মেসেজ দেবার ঘটনাটি জানালে তার মা ওই রাতেই উর্মিকে নিষেধ করেন। এসময় উর্মি তার প্রেমিকের উপর অভিমান করে ঘরের আড়াই ফাঁস লাগিয়ে আত্মহত্যা চেষ্টা করেন।

এদিকে এ ঘটনায় উর্মির স্বজনদের অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ উর্মির শ্বশুর আব্দুল্লাহ,শ্বাশুড়ি ও পরকীয়া প্রেমিক হাসিবকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরে উর্মির বাবা তাদের বিরুদ্ধে কোন অভিযোগ না দিলে থানা থেকে মুক্তি দেয়া হয়।

এ ঘটনার বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর পিতা কোন অভিযোগ না করায় যাদেরকে জিজ্ঞাসাবাদের থানায় আনা হয়েছিল তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৫ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৫ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৬ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৮ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৮ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।