লগইন
আলমডাঙ্গায় উপনির্বাচনে দিনব্যাপী অফিসারদের নির্বাচনী ট্রেনিং অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় উপনির্বাচনে দিনব্যাপী অফিসারদের নির্বাচনী ট্রেনিং অনুষ্ঠিত

আলমডাঙ্গায়  উপনির্বাচনে দিনব্যাপী প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নির্বাচনী ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ের হল রুমে ট্রেনিং অনুষ্ঠিত হয়। আগামী ২০ অক্টোবর ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ও খাদিমপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে সাধারন সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নির্বাচনী ট্রেনিংয়ের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী, জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ, আলমডাঙ্গা উপনির্বাচনের রিটার্রিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার এমএজি মোস্তাফা ফেরদৌস, চুয়াডাঙ্গা সদর নির্বাচন অফিসার  কামরুল হাসান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, নির্বাচন অফিসের রুহুল আমীন, ইদ্রিস আলী। উপনির্বাচনী ট্রেনিংয়ে  ১০টি কেন্দ্রে ১০টি প্রিজাইডিং অফিসার, ৫২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১০৬জন পোলিং অফিসার ট্রেনিং গ্রহন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী বলেন, নির্বাচন সফল ও নিরপেক্ষ করা সাংবিধানিক দায়িত্ব। এ দায়িত্ব পালনের ক্ষেত্রে গাফিলতির কোন সুযোগ নেই। আগামি ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য  ডাউকী ও খাদিমপুর ইউনিয়নের উপনির্বাচনে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। কোন রকম অনিয়ম ও পক্ষপাতিত্বের অবকাশ থাকবে না। এ নির্বাচন হবে একটা ভালো ও সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর বলেন, ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে নিরোপেক্ষ অবস্থানে থেকে অর্পিত দায়িত্ব পালন করা হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শনের সুযোগ নেই। নির্বাচন হবে সম্পুর্ন নিরপেক্ষ ও সুষ্ঠু।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৩ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১০ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।