লগইন
আলমডাঙ্গায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমুুলক সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ৬৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমুুলক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমুুলক সভা অনুষ্ঠিত হয়েছে।  ১৪ অক্টোবর বুধবার বেলা ৩টার সময় উপজেলা পরিষদের হলরুমে উপজেলার ৩১ টি পূজা মন্দির কমিটির সভাপতি সম্পাদকের সাথে শারদীয় দূর্গাপূজা প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়। এবছর  আলমডাঙ্গা পৌরসভাসহ উপজেলায় ৩১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ২৬ দফা নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অনাড়ম্বর ভাবে এবছর শারদীয় দুর্গোৎসব আয়োাজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূজা মন্ডপ গুলোতে সাউন্ড সিস্টেম ও সীমিত পর্যায়ে আলোকসজ্জা, জনসমাগম সীমিত রাখা ও মাদক মুক্ত পরিবেশে পূজা উদযাপনের বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রত্যেক পূজা মন্ডপে প্রবেশের গেটে সাবান, পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা স্যানেটাইজার রাখার জন্য বলা হয়েছে। প্রস্তুতিমূলক সভায় করোনা পরিস্থিতিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মÐপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যবিধি মেনে উৎসব উদযাপন করার ওপর জোর দেয়া হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সালমুন আহম্মেদ ডন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা,  গণস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক। উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, সম্পাদক তপন কুমার বিশ্বাাস, সাংগঠন্কি সম্পাদক নয়ন সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনিন্দ্রনাথ দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক পলাশ আচ্যর্জ, পৌর পূজা উৎযাপন কমিটির সভাপতি পরিমলকুমার কালু ঘোষ, এছাড়াও আলমডাঙ্গা পৌরসভাসহ উপজেলার সকল মন্দির কমিটির সভাপতি সম্পাদক ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৩ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১০ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।