লগইন
আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় বঙ্গবন্ধুর কন্যা ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে নবনির্মিত দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধন করেন। “ দূর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলা উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক। উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, খাদ্য নিয়ন্ত্রক মোফাক্ষারুল হোসেন, ইউনি চেয়ারম্যান নুরুল ইসলাম, সমবায় অফিসার আবু হাসেম, বিশিষ্ঠ ব্যবসায়ী মাহমুদুল হাসান চঞ্চল । পরে দুর্যোগ মোকাবেলায় করণীয় বিভিন্ন দিক, দুর্যোগের পূর্ব প্রস্তুতি, ক্ষয়ক্ষতি কমানো, টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকারি পদক্ষেপ নিয়ে বক্তারা সভায় বিস্তারিত আলোচনা করেন। আলোচনা সভায় দূর্যোগ মোকাবেলায় মুজিব বর্ষ উপলক্ষে সকলকে বেশি বেশি করে তাল গাছ রোপন করতে আহব্বান করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৩ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১০ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।