লগইন
আলমডাঙ্গায় অপ্রাপ্ত বয়ষ্ক মেয়েকে বিয়ে করতে গিয়ে জরিমানা দিলেন বর মাসুদ রানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ মে, ২০২৪ | ১২:০০ রাত ৫৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় অপ্রাপ্ত বয়ষ্ক মেয়েকে বিয়ে করতে গিয়ে জরিমানা দিলেন বর মাসুদ রানা


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গভীর রাতে অপ্রাপ্ত বয়ষ্ক মেয়েকে বিয়ে করতে গিয়ে ৩০ হাজার টাকা আক্কেল সেলামী দিলেন বর মাসুদ রানা। শুক্রবার (১০ মে) রাতে মাসুদ রানা আলমডাঙ্গা শহরের জুতাপট্টির অপ্রাপ্ত কলেজছাত্রীকে বিয়ে করতে গেলে ভ্রাম্যমান আদালত তাকে আর্থিক জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস।


বর-আলমডাঙ্গা শহরের এক্সচেঞ্জপাড়ার মরহুম নাসির বিশ্বাসের ছেলে মাসুদ রানা (৩০) । মাসুদ রানা ঢাকা কলেজ থেকে লেখাপড়া শেষ করে চাকুরীর জন্য চেষ্টা করছে।


কন্যা- আলমডাঙ্গা জুতাপট্টির প্রবাসী আরিফ আহমেদ আজাদের মেয়ে আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী। বয়স ১৭ বছর ৩ মাস ১৭ দিন।


জানা গেছে, আলমডাঙ্গা শহরের এক্সচেঞ্জপাড়ার নাসির উদ্দীনের ছেলে মাসুদ রানার সাথে জুতাপট্টির প্রবাসী আরিফ আহমেদ আজাদের কলেজ পড়ুয়া ১৮ বছরের কম বয়সী কন্যার বিয়ে ঠিক হয়। গত শুক্রবার রাতে বরযাত্রিসহ বর গিয়ে পৌঁছেন। আলমডাঙ্গার হাইরোডের জিস টাওয়ারের কমিউনিটি সেন্টারে খাওয়া দাওয়া শেষে শুরু হয় বিয়ের তোড়জোড়।


সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়াসহ সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হন। তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বর মাসুদ রানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে কনের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে করবে না, এমন শর্ত সংবলিত কাগজে স্বাক্ষর করে মুক্ত হয়ে বাড়ি ফেরেন। একই সময় কনের মা চাঁদনী আক্তারও তাদের মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়াবধি বিয়ে দেবেন না। এমন শর্তযুক্ত কাগজে মুচলেকা দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৫ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৬ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৬ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৭ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৮ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৮ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।