লগইন
আলমডাঙ্গার হারদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোবাশ্বেরুজ্জামান খান প্রবাস আর নেই
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ নভেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ৫৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার হারদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোবাশ্বেরুজ্জামান খান প্রবাস আর নেই

আলমডাঙ্গার হারদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোবাশ্বেরুজ্জামান খান প্রবাস মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে তিনি মৃত্যুবরন করেন। এর আগে রাত পৌনে ১০ টার দিকে আলমডাঙ্গার কলেজপাড়ার বাড়িতে তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে শহরের একটি ক্লিনিকে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোবাশ্বেরুজ্জামান খান প্রবাস হারদী গ্রামের স্বনামধন্য মৃত আনিসুজ্জামান খানের নাতিছেলে। তার পিতার নাম নাজিমুজ্জামান খান মিডু।

নিহত প্রবাসের চাচাতো ভাই তৌফিক খান বলেন, তার ভাই রাত পৌনে ১১ টার সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে দ্রুত তাকে ফাতেমা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলেও জানান তৌফিক খান।

নিহত প্রবাসের একমাত্র মেয়ে প্রজ্ঞা ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনার জন্য ঢাকাতে রয়েছেন। মেয়ের সাথে তার মা'ও এখন ঢাকাতে অবস্থান করছেন।

মোবাশ্বেরুজ্জান খান প্রবাসের মৃত্যু খবর ছড়িয়ে পড়লে তাকে দেখার জন্য কলেজপাড়ার বাড়িতে ভীড় করেন তার শুভাকাঙ্ক্ষীরা। অতিশয় নম্র ও ভদ্র স্বভাবের মানুষ প্রবাসের হঠাৎ মৃত্যু সহজে মেনে নিতে পারছেন না কেউ।

একমাত্র ছেলের হঠাৎ মৃত্যুতে শোকাবিহব্বল হয়ে পড়েছেন অবসরপ্রাপ্ত মৎস কর্মকর্তা নাজিমুজ্জামান খান মিডু। ছেলের মৃত্যুতে পাগলপ্রায় হয়ে পড়েছেন মা। শোক সন্তপ্ত পরিবারের পক্ষ থেকে নিহত প্রবাসের জন্য দোয়া কামনা করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

১ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

১ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৮ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৯ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৯ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১০ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১১ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১১ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।