লগইন
আলমডাঙ্গার সাহেবপুরের সাবলুকে মারপিট করার অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ এপ্রিল, ২০২৪ | ১২:০০ রাত ৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার সাহেবপুরের সাবলুকে মারপিট করার অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের

আলমডাঙ্গার সাহেবপুর গ্রামের সাবলুকে মারপিট করার অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তরিকুল ইসলামের নেতৃত্বে হামলা করা হয়েছে অভিযোগ তুলে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাহেবপুর গ্রামের বহু সংখ্যক মানুষ আলমডাঙ্গা থানায় জড়ো হন। গত ৪ এপ্রিল রাতে থানায় উপস্থিত হয়ে তরিকুল ইসলামসহ তার গ্রুপের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের চেষ্টা করেন। রাতে মৌখিকভাবে অভিযোগের পর শুক্রবার সকালে তরিকুল ইসলামসহ ১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সাবলু।
সাহেবপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাবলু ইসলাম কর্তৃক লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, গ্রামটিতে বিবাদমান দুটি গ্রুপ রয়েছে। একটি গ্রুপ সিনিয়র জুডিশিয়াল জজ তরিকুল ইসলামকে তাদের নেতা মানে।


গ্রামসূত্রে জানা যায়, সাহেবপুর গ্রামের হবিবর রহমানের ছেলে তরিকুল ইসলাম সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সম্প্রতি তিনি মেহেরপুর জেলা থেকে সাতক্ষীরা জেলায় বদলি করা হয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, তরিকুল ইসলাম গত ৪ এপ্রিল রাত সাড়ে ৮ দিকে নিজের গ্রæপের লোকজনকে সাথে নিয়ে মোটরসাইকেল মহড়া দিতে দিতে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে গ্রামের শাকিলের চায়ের দোকানের সামনে বসে থাকা প্রতিপক্ষ গ্রæপের বেশ কিছু লোকজনের সাথে তাদের বাকবিতান্ডা হয়। সেখানে বসে থাকা শাবলু ইসলামকে উদ্দেশ্য করে গালমন্দ করতে থাকেন জজ গ্রুপের লোকজন। এক পর্যায়ে তরিকুল ইসলাম ও তার লোকজন শাবলু ইসলামকে মারধর করেন।


অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে গ্রামের কারও মেয়ের বিয়ের আয়োজন হলে, এ গ্রæপ মেয়ের বাবার নিকট চাঁদা দাবি করে। চাঁদা না দিতে পারলে বিয়ে পন্ড করে দেয়। এমনকি ফাঁড়ি পুলিশ ব্যবহার করে মেয়ের বাবাকে জব্দ করা হয়। গ্রামের শহিদুল ইসলাম মেয়ের বিয়েতে চাঁদা দিতে না পারায় তারা বিয়ে বন্ধ করেন, তাকে একঘরে করে রাখা হয়েছে। মেয়ের বিয়েতে দাওয়াত না দেওয়ার ঘটনায় মিথ্যা মামলায় জেল খাটার নজির হয়ে আছেন গ্রামের আবু সদ্দিনের।


আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) আবু সাঈদ জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৬ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৭ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৭ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৮ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৯ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৯ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।