সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার শালিকায় রাতের আঁধারে বোমা বিস্ফোরণের দাবি
আলমডাঙ্গার শালিকা গ্রামে রাতের আঁধারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। তবে পুলিশ ঘটনাকে রহস্যজনক বলেছেন। বৃহস্পতিবার গভীর রাতে টার দিকে উপজেলার গাংনী ইউনিয়নের শালিকা গ্রামের পশ্চিম পাড়ায় আব্দুল বারেক মন্ডলের ছেলে বিএনপি নেতা হাসানের বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে। সকালে পুলিশ একটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে। তবে বিষ্ফোরিত বোমার আলামত পাননি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিএনপি নেতা কাজী হাসান বলেন, আমি বাজার থেকে ১১ টার দিকে বাড়ি পৌঁছানোর পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। রাত ১২ঃ৪০ মিনিটের সময় বোমার শব্দে হঠাৎ ঘুম ভেঙে যায়। আমার গেটের সামনেই ৩টি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং আর একটি বোমা বিস্ফোরণ হয়নি। এ সময় গেটে কে বা কারা লাথি মেরে চলে যায়। সকাল ৭টার সময় পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে বোমাটি উদ্ধার করে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি নতুন চকচকে টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তবে বিষ্ফোরণ হওয়া বোমার কোন আলামত দেখা বা পাওয়া যায়নি।
তবে, এলাকার অনেকের ধারণা - হাট নিয়ে সৃষ্ট গোলযোগের কারণে প্রতিপক্ষকে ভয় দেখাতেও এমন ঘটনা ঘটানো হতে পারে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১ ঘন্টা আগে
রাসেল মিয়া
১ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
২ ঘন্টা আগে