লগইন
আলমডাঙ্গার ভোদুয়ায় জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ নভেম্বর, ২০২৪ | ১২:০০ রাত ৬৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার ভোদুয়ায় জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত

আলমডাঙ্গার ভোদুয়া গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর সোমবার মাগরিবের নামাজের পর এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্থানীয় নেতাকর্মী এবং এলাকার সুধীজনের উপস্থিতি ছিল লক্ষণীয়।


সমাবেশের সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মুনজিলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর ও জেলা সূরা-কর্মপরিষদের সদস্য দারুস সালাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জামায়াতে ইসলামী দেশ ও জাতির উন্নয়ন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সৎ নেতৃত্ব গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের এ পথচলায় সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।”


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা। তিনি বলেন, “অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সমাজে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। ইসলামিক চেতনায় উজ্জীবিত হয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে হবে।”


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, জামজামি ইউনিয়ন শাখার আমীর ফজলুল হক, বায়তুলমাল সম্পাদক শরিফুল ইসলাম এবং স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের উপস্থাপনা করেন সাদ্দাম হোসেন। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে সার্থক করে তোলে। সমাবেশ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সমাজের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৩৮ মিনিট আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।