লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:০০ রাত ৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় ১ম আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা বিলো-২১০০ অনুষ্ঠিত

আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় ১ম আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা বিলো-২১০০ অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রæয়ারি শনিবার ভাংবাড়িয়া পল্লি উন্নয়ন যুবক সমিতির আয়োজনে ভাংবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশের বিভিন্ন জেলার আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা খেলোয়ারের অংশগ্রহণে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

২৪টি দাবা বোর্ডে ৪৮ জন খেলোয়ার অংশ গ্রহণ করেন। প্রত্যেকে ৭টি করে ম্যাচ খেলেন। দুপুর সাড়ে ১১টায় শুরু হয়। প্রতিযোগীতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি থেকে আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।

এসময় তিনি বলেন, আলমডাঙ্গায় যোগদানের পর দেখছি সাংস্কৃতিক ও খেলাধুলায় চুয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গা উপজেলা এগিছে আছে। ভাংবাড়িয়া পল্লি উন্নয়ন যুবক ক্লাবের আয়োজিত এই আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগীতা এই জেলায় প্রথম বার অনুষ্ঠিত হচ্ছে। দাবা খেলা একটি মস্তিষ্কের ব্যায়াম। ক্রীড়া চর্চা আমাদের বুদ্ধিবৃত্তিক দক্ষতাকে শাণিত করে। মানসিক দক্ষতা, ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি করে। আত্মবিশ্বাস বৃদ্ধি করে। ফলে বাস্তব জীবনে যে কোন সমস্যা সমাধানে তারা অধিক সাফল্য অর্জন করে। ব্যর্থতায় ভেঙ্গে পড়ে না। ক্রীড়া চর্চা তাই জীবনের গুরুত্বপূর্ণ অংশ।


ভাংবাড়ীয়ায় আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা পরিচালক মিজরুল ইসলাম বিজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। সাজিবুল হক রাজনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা খোঁজদেল আলম, সমাজ সেবক আব্দুস সাত্তার, হাটবোয়ালিয়া ক্যাম্পের টুআইসি মোহন রশিদ। ভাংবাড়ীয়ায় আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় সহযোগীতা করেন কাবের আলী,খাইরুল ইসলাম।

দাবা প্রতিযোগিতা পরিচালনা করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের পরিচালক জাফরুল ইসলাম।

প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঝিনাইদহের আবজিদ রহমান (সিএম), ১ম রানার্সআপ হয়েছেন ঝিনাইদহের জধুনাথ বিশ^াস ও ২য় রানার্সআপ হয়েছেন কুষ্টিয়ার মহিনুল ইসলাম। প্রতিযোগীতায় স্পন্সর করেন উদয় ইন্টারনেট ভাংবাড়ীয়া, তূর্য ইলেকট্রনিক্স হাটবোয়ালিয়া বাজার ও মিনারুল ষ্টোর ভাংবাড়ীয়া। টুর্নামেন্টে বিজয়ীদের সর্বমোট ৪০ হাজার টাকার পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২০ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।