লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:০০ রাত ৩৬ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামে দোকান ভাংচুরসহ বাড়ির পথের জমি তারকাঁটা দিয়ে দখল

আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের শহিদুল ইসলাম ঝন্টু ও আব্দুল মজিদ সোনা মিয়ার বিরুদ্ধে দোকান ভাংচুরসহ বাড়ির পথের জমি তারকাঁটা দিয়ে ঘিরে জবরদখলের অভিযোগ উঠেছে। তাদের চাচাতো ভাই শামসুদ্দিন ও আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে ক্রয় ও বিনিময় সূত্রে ভোগদখল করে আসলেও গতকাল রবিবার সকালের দিকে ওই সম্পত্তি জবরদখল করে নেয়।


জানা গেছে, ভাংবাড়িয়া ঈদগাঁ মোড়ের হেফাজ উদ্দিনের দুই ছেলে শামসুদ্দিন বিশ্বাস ও আবুল কালাম আজাদ ক্রয় ও বিনিময় সূত্রে পাওয়া সম্পত্তিতে পাঁচটা দোকানঘর করে ভোগদখল করে আসছিলেন। দোকানের পেছনেই তাদের দুই ভাইয়ের বাড়ি। দোকানের মাঝদিয়ে বাড়িতে যাওয়া আসার রাস্তা।


শামসুদ্দিন বিশ্বাসের ছেলে ফজলে রাব্বি অভিযোগ করে জানান, চাচাতো চাচা মৃত আব্দুল হান্নানের ছেলে শহিদুল ইসলাম ঝন্টুর নিকট থেকে কবলা দলিলে এবং মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুল মজিদ সোনা মিয়ার নিকট থেকে বিনিময় রেজিস্ট্রি করে নেন আমার বাবা ও চাচা। ওই জমিতে আমরা দোকানঘর করে ব্যবসা করে আসছি। গতকাল হঠাত আমার চাচাতো দুই চাচা ঝন্টু ও সোনা মিয়া লোকজন নিয়ে এসে আমাদের দুটো দোকান ভাংচুর করে এবং বাড়ি যাওয়ার পথসহ পাঁচটাদোকান তারকাঁটা দিয়ে ঘিরে দেয়। আমাদের বাড়িতে যাওয়া আসার পথ বন্ধ করে দিয়েছে। এসময় আমরা জানতে পারি আমার বাবা ও চাচার নিকট রেজিস্ট্রি করার আগেই চাচাতো দুই চাচা তাদের স্ত্রীদের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। তারা আমাদের সাথে প্রতারনা করেছেন। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৫ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৬ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৬ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৮ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৮ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।