লগইন
আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামে স্কুল ছাত্রীকে ধর্ষনচেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ মার্চ, ২০২৪ | ১২:০০ রাত ৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামে স্কুল ছাত্রীকে ধর্ষনচেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামে ৫ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী হেলাল উদ্দিন হেলার বিরুদ্ধে। তিনি মিষ্টি খাওনোর লোভ দেখিয়ে প্রতিবেশী ওই স্কুল ছাত্রীকে বাড়ির বাথরুমে নিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায় বলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


জানা গেছে, গত ২৯ ফেব্রæয়ারী বৃহস্পতিবার ভাংবাড়ীয়া গ্রামের পশ্চিমপাড়ায় এক মহিলা মারা যান। ওই বাড়িতে মরদেহ দেখতে যায় পঞ্চম শ্রেনীর এক ছাত্রী। এসময় প্রতিবেশী মৃত আজগর আলীর ছেলে হেলাল উদ্দিন হেলা (৫০) মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে ওই ছাত্রীকে পাশেই তার বাড়িতে উঠনোর পাশে বাথরুমে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষনের চেষ্টা করে। শিশুটি চিৎকার করতে থাকলে তাকে মারধরও করে হেলাল উদ্দিন। পাশের বাড়ির ছাদ থেকে হেলাল উদ্দিনের ছাদবিহীন বাথরুমে শিশুটির চিৎকার করার দৃশ্য দেখতে পান কুলসুম নামের প্রতিবেশী এক নারী। পরে হেলাল উদ্দিনের কবল থেকে শিশুটিকে উদ্ধার করে তার পরিবার।
এই ঘটনার চারদিন পর রবিবার দুপুরে নির্যাতিত শিশুটির মা থানায় এসে হেলাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।


এ ঘটনার পর গ্রামের কিছু লোক ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে থাকেন। চারদিন ধরে আপোষ মিমাংসার চেষ্টা চালায় তারা। চাপ দিতে থাকে শিশুটির পরিবারকে। সুরাহা না হওয়ায় গতকাল শিশুটির মা তার নির্যাতিতা মেয়েকে সাথে নিয়ে থানায় হাজির হন।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া জানান, নির্যাতিতা ছাত্রীর মা থানায় এসে অভিযোগ দিয়েছেন। পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৬ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৭ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৭ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৮ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৯ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৯ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।