লগইন
আলমডাঙ্গার বেলগাছী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উদ্যোগে জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ নভেম্বর, ২০২৪ | ১২:০০ রাত ১২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার বেলগাছী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উদ্যোগে জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উদ্যোগে জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় ফরিদপুর গ্রামের দুয়ারপাড়ায় আয়োজিত এ সভায় স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।


সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার। তিনি বলেন,“জামায়াতের কর্মীদের এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সকলকে একতাবদ্ধ হয়ে ইনসাফপূর্ণ সমাজ গঠনে কাজ করতে হবে। জামায়াতের কর্মীরা নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, যাতে সমাজের প্রতিটি ক্ষেত্রে সঠিক নেতৃত্ব প্রদান সম্ভব হয়।”


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেলগাছী ইউনিয়ন সভাপতি আমান উদ্দিন। তিনি বলেন, “কর্মীদের মানোন্নয়নই আমাদের মৌলিক কাজ। শাখার কার্যক্রম আরও গতিশীল করতে আমরা নতুন কিছু কর্মপন্থা গ্রহণ করেছি।”


আলোচনা পর্বে উপস্থিত ছিলেন বেলগাছী ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক আব্দুল জব্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্রেটারি মাওলানা শওকত আলী, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, ৪নং ওয়ার্ড ডামোশ গ্রামের সভাপতি মানোয়ার হোসাইন, বেলগাছী ইউনিয়ন শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফুল আলম এবং অফিস সম্পাদক ওমর ফারুক জনি।

এছাড়াও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের সেক্রেটারি রুহুল আমীনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় ১নং ওয়ার্ডের শ্রমিককল্যাণ ফেডারেশনের নতুন ইউনিট গঠন করা হয়। এতে ইমাদুল হককে সভাপতি, রফিক আহমেদকে সেক্রেটারি এবং ছানোয়ার হোসেনকে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। সভাটি উপস্থিত সকলের মধ্যে অনুপ্রেরণা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার বিষয়ে নতুন উদ্দীপনা সঞ্চার করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৪ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।