সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার পরিচিতমুখ সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম আর নেই
আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন আলমডাঙ্গার পরিচিত মুখ সাবেক পৌর কাউন্সিলর এরশাদপুর গ্রামের সাইফুল ইসলাম লাল্টু। গতকাল ১৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে স্ট্রোকে আক্রান্ত হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরহুমের বয়স হয়েছিল ৫৭ বছর।
এরশাদপুর গ্রামের মরহুম সাদেক মিয়ার বড় ছেলে সাইফুল ইসলাম লাল্টু ব্যবসায়ী ছিলেন। তিনি আলমডাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তিনি এলাকার জনপ্রিয় ব্যক্তি ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ ১৭ জানুয়ারি সকাল সাড়ে ৯ টায় জানাযার নামাজ শেষে এরশাদপুর কবরস্থানে লাশ দাফন করা হবে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দু’আ চেয়েছেন ছোটভাই শরিফুল ইসলাম।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
৯ ঘন্টা আগে
রাসেল মিয়া
৯ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
১০ ঘন্টা আগে