সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার থেকে ছাগল চুরি করে বিক্রয় করতে গিয়ে মিরপুর কাকিলাদহ বাজারে ৩ চোর আটক
আলমডাঙ্গার বিনোদপুর থেকে ছাগল চুরি করে মিরপুর উপজেলার কাকিলাদহ বাজারে বিক্রয় করতে গিয়ে চোরাই ছাগলসহ ৩ চোরকে আটক করেছে। ৫ নভেম্বর সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে বিনোদপুর দরগাতলা পাড়ার দিনমুজুর সুজন আলী প্রায় ১৪ হাজার টাকা দামের একটি ছাগল চুরি নিয়ে যায় চোর চক্র। পরে সেটা বিক্রয় করতে গিয়ে কুষ্টিয়া মিরপুর উপজেলার কাকিলাদহ বাজারে চোরাই ছাগলসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসি।
জানাগেছে, উপজেলার নাগদাহ গ্রামের খেদু আলীর ছেলে জোহা (২১), ছোট পুটিমারি গ্রামের বাবলুর ছেলে হাশর আলী(২০) ও জেহালা বাজার ষ্টেশনপাড়ার মৃত খলিলের ছেলে মানিক(২৩)সহ আরও ২দুজন একই সাথে চলাফেরা করে। গত ৫ নভেম্বর সকালে একটি পাখিভ্যাগ যোগ তারা আলমডাঙ্গা বিনোদপুর গ্রামে যায়। বিনোদপুর গ্রামের দরগাপাড়ার ঠান্ডুর ছেলে দিনমুজুর সুজন আলীর বাড়ি কেউ না থাকার সুযোগে প্রায় ১৪ হাজার টাকা মূল্যের একটি ছাগল চুরি করে নিয়ে যায়। ওই চোরচক্র।
তারা ছাগলটি নিয়ে কুষ্টিয়া মিরপুর উপজেলার কাকিলাদাহ বাজারে বিক্রয় করতে যায়। সেখানে তাদের চলাফেরা ও ছাগলের অল্প দাম চাওয়ায় এলাকাবাসির সন্দেহ হয়। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় ছাগলটি চুরি করে নিয়ে এসেছে। পরে কাকিলাদাহ ক্যাম্প পুলিশ আলমডাঙ্গা থানা পুলিশকে বিষয়টি জানায়। এদিকে ছাগলের মালিক আলমডাঙ্গা থানায় ছাগল হারিয়েছে মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করে। রাতেই চোরাই ছাগলসহ ৩ চোরকে আলমডাঙ্গা থানা পুলিশ উদ্ধার করে নিয়ে আসে। এবিষয়ে সুজন আলী বাদী হয়ে মামলা দায়ের করেছে। সংশ্লিষ্ঠ মামলায় গতকালই তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জরিমানা
৫৫ মিনিট আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
৫৭ মিনিট আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার
১ ঘন্টা আগে