লগইন
আলমডাঙ্গার ডাউকি ও বেলগাছী ইউনিয়নসহ থানা এলাকার ১১ স্থানে বিট পুলিশিং সভা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ এপ্রিল, ২০২৫ | ০৬:০০ বিকাল ১৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার ডাউকি ও বেলগাছী ইউনিয়নসহ থানা এলাকার ১১ স্থানে বিট পুলিশিং সভা

আলমডাঙ্গার ডাউকি ও বেলগাছী ইউনিয়নসহ থানা এলাকার ১১ স্থানে বিট পুলিশিং সভা ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই ¯স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গা থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সভা ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।


আলোচনায় মাদক, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং এবং আত্মহত্যা রোধে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। স্কুলগামী শিশুদের নিরাপত্তা ও সচেতনতা নিয়েও আলোচনা হয়।


ডাউকি ইউনিয়নের হাউসপুর ও বেলগাছি ইউনিয়নের দোয়ারপাড়ায় বিট পুলিশিং সভা ও উন্মুক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান। এসময় তিনি জানান "সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে। পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও অংশগ্রহণেই একটি নিরাপদ সমাজ গড়া সম্ভব।


বেলগাছি ইউনিয়নের দোয়ারপাড়ায় উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, আলমডাঙ্গা থানার এসআই কাজী সামসুল ইসলাম, বেলগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরাজ, সমাজসেবক আব্দুর রাজ্জাক, জাবুর হোসেন, যুবদলের নেতা ফারুকউজ্জামান, বেলগাছি ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আবু সিদ্দিক খান বকুল, যুবক বোরহান উদ্দীনসহ স্থানীয় জনসাধারণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

ডাউকি ইউনিয়নের হাউসপুর উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আজগর আলী ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আবদার আলী, ও আলমডাঙ্গা থানার এসআই কাজী শামসুল আলম, ডাউকি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান বুড্ডু, সাংগঠনিক সম্পাদক মনজুর রহমান, ইউপি সদস্য নাছিমা খাতুন, সহ-সভাপতি শামসুল হক, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শামসুল হক এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইমারত হোসেন প্রমুখ।


স্থানীয়রা জানান, এমন সচেতনতামূলক সভা নিয়মিত হলে সামাজিক অপরাধ ও অনিয়ম অনেকটাই হ্রাস পাবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সংসদে পরিকল্পনা প্রতিমন্ত্রী

১৫ মিনিট আগে
সংসদে পরিকল্পনা প্রতিমন্ত্রী

আলমডাঙ্গার নতুন ইউএনও অর্ণব দত্ত : জামালপুরে এডিসি হিসেবে বদলি শাহীনূর আক্তার

৪২ মিনিট আগে
আলমডাঙ্গার নতুন ইউএনও অর্ণব দত্ত : জামালপুরে এডিসি হিসেবে বদলি শাহীনূর আক্তার

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ১

১ ঘন্টা আগে
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ১

বরাদ্দ পর্যাপ্ত, ত্রুটি ব্যবস্থাপনায় দেখছেন জাভেদ মাসুদ মিল্টন

১ ঘন্টা আগে
বরাদ্দ পর্যাপ্ত, ত্রুটি ব্যবস্থাপনায় দেখছেন জাভেদ মাসুদ মিল্টন

মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্য

২ ঘন্টা আগে
মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্য

আনভীরে ভারত-পাকিস্তান দৃষ্টিহীন ক্রিকেট দ্বৈরথ, মাঠে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

২ ঘন্টা আগে
আনভীরে ভারত-পাকিস্তান দৃষ্টিহীন ক্রিকেট দ্বৈরথ, মাঠে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

রিজভী

৪ ঘন্টা আগে
রিজভী

জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ সফল, বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ

৪ ঘন্টা আগে
জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ সফল, বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ

হোসেন-সালমানের রেকর্ড জুটি

৬ ঘন্টা আগে
হোসেন-সালমানের রেকর্ড জুটি

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, সেবা ও দরপত্রের নথি পর্যবেক্ষণ

১১ ঘন্টা আগে
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, সেবা ও দরপত্রের নথি পর্যবেক্ষণ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।