লগইন
আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন নামের সাথে কিছুতেই মাদকের সম্পৃক্ততা ঘোচানো যাচ্ছে না
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন নামের সাথে কিছুতেই মাদকের সম্পৃক্ততা ঘোচানো যাচ্ছে না

আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন নামের সাথে কিছুতেই মাদকের সম্পৃক্ততা ঘোচানো যাচ্ছে না। এই ইউনিয়নের যে কোন গ্রামে যে কোন সময় চাওয়ার আগেই মাদক দ্রব্য পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে। পুলিশও প্রায় প্রতিদিনই এই ইউনিয়ন থেকে মাদকসহ ব্যবসায়ীকে আটক করছে। তাদের নামে মামলাও হচ্ছে। কিন্ত মাদক বানিজ্য বন্ধ করা যাচ্ছে না। গতকাল ১৩ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আব্বাস শেখকে গ্রেফতার করেছে।


তাকে গতকাল জেহালার অঘরনাথপাড়ার মশিরুল ইসলামের চায়ের দোকানের সামনে থেকে আটক করা হয়।

জানাগেছে, উপজেলার জেহালা ইউনিয়নের অঘরনোথপাড়ার সাজ্জাদ শেখের ছেলে আব্বাস শেখ(২১) দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন ও বিক্রয় করে আসছে। জেহালা ইউনিয়নের প্রতিটি গ্রামের মাদকের ছড়াছড়ি আছে বলে এলাকাবাসির অভিযোগ রয়েছে।


এদিকে, প্রায় প্রতিদিনই মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ জেলাহা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মাদক ব্যবসায়ী মাদকসহ গ্রেফতার করে আদালতে প্রেরন করছে। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশের এসআই ইউসুফ আলী ও এএসআই ইকবাল হোসেন সঙ্গী ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অঘরনাথপাড়ার মশিরুল ইসলামের চায়ের দোকানের সামনে থেকে আব্বাস শেখকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে। আটকের পর তার শরীর তল্লাশি করে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

১৮ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

১৮ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।