লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:০০ রাত ৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার জামজামি বাজারে জামায়াতের মনোনীত পার্থী এ্যাড. মাসুদ পারভেজ রাসেলের গণসংযোগ


চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাড. মাসুদ পারভেজ রাসেল গণসংযোগ ও পথসভা করেন। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে জামজামি বাজার জামে মসজিদে আসরের নামাজ আদায়ের পর বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে এ্যাড. রাসেল জামজামি বাজারে গনসংযোগ করেন।

গনসংযোগকালে তিনি জামজামি বাজারের সকল ব্যবসায়ীকদের সাথে সাক্ষাৎ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের চুয়াডাঙ্গা ১ আসন (আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা সদর আংশিক) থেকে তাকে নির্বাচিত করার জন্য অনুরোধ করেন। জামজামি বাজারে গণসংযোগ শেষে জামজামি বাজার ব্র্রীজ মোড়ে পথসভা করেন। পথসভা থেকে এ্যাড রাসেল একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও কল্যাণমুলক রাষ্ট্র গঠনের জন্য ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লায় ভোট পার্থনা করেন। তিনি বলেন আমি এই এলাকার সন্তান, আপনাদেরই সন্তান, আমি যদি আগামীতে সংসদে যেতে পারি, তবে নিজ এলাকা তথা আলমডাঙ্গার জন্য কাজ করবো, আলমডাঙ্গার দল মত নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়াবো, আলমডাঙ্গাবাসীর সামগ্রিক উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।

জামজামি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হকের সভাপতিত্বে উক্ত পথসভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান দারুসসালাম, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক আলতাফ হুসাইন, আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক শফিউল আলম বকুল, আলমডাঙ্গা পৌরসভা জামায়াতের আমীর মাহের আলী, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াত সেক্রেটারি মুসলিম উদ্দিন, জামজামি ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা নুর ইসলাম, আশরাফুল ইসলাম, ইউনিয়ন প্রচার সম্পাদক নাসির উদ্দীন, দপ্তর সম্পাদক, জাহাঙ্গীর আলম চৌধুরী, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি এনামুল হক, সেক্রেটারি সাদ্দাম হোসেন ও ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি রিদয় শাহ।

এছাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সকল ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উক্ত পথ সভায় মিলিত হন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৫ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৬ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।