সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার চিৎলা গ্রামের সাইফুল ইসলাম ১০২ পিস ইয়াবাসহ গ্রেফতার
আলমডাঙ্গার বড়গাংনী তদন্ত কেন্দ্রের পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে চিৎলা গ্রামের সাইফুল ইসলামকে ১০২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। ১১ ডিসেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে নিয়ে আসে।
জানাগেছে, উপজেলার চিৎলা গ্রামের মৃত আফসার বিশ^াসের ছেলে সাইফুল ইসলাম(৪৩) পুলিশের চোখে ধুলা দিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রয় করে আসছিল। সাইফুল দেশের বিভিন্ন জায়গা থেকে ইয়াবা ক্রয় করে নিয়ে এসে নিজ এলাকায় বিক্রয় করতো বলে অভিযোগ রয়েছে।
১১ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক রশির উদ্দিনেসর নেতৃত্বে এএসআই বাদশা আলমগীর সঙ্গীয় ফোর্স নিয়ে চিৎলা গ্রামের মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় সাইফুল ইসলাম পুলিশের উপস্থিতি টেরপেয়ে পালানোর চেষ্টা করে।
পরে তাকে আটকের পর তার স্বীকারোক্তি মোতাবেক দোতলার ডাইনিং রুম থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নিয়ে আসে বড়গাংনী তদন্ত কেন্দ্র পুলিশ। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার
২৮ মিনিট আগে
আলমডাঙ্গা পৌর পশুহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জরিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আটকের পর আগুনে পুড়িয়ে ধ্বংস
৩৯ মিনিট আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার
৩ ঘন্টা আগে