লগইন
আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের  বিএনপির অফিস ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ ডিসেম্বর, ২০২৪ | ১২:০০ রাত ১১১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বিএনপির অফিস ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ

আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রামদিয়া-কায়েতপাড়া বিএনপির অফিস ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার বিকেলে খাসকররা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি কায়েতপাড়া ম্যাধমিক বিদ্যালয় চত্তর থেকে বের হয়ে রামদিয়া গ্রাম প্রদক্ষিণ শেষে রামদিয়া বটতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সাংগঠনিক সম্পাদক মান্নান মাস্টার, যুগ্ম সাধারন সম্পাদক তমছের আলী, উপজেলা যুবদলেল যুগ্ম আহবায়ক আবু জিহাদ, যুবদলের সদস্য সাফায়েত ইসলাম, যুবদল নেতা এসএ হুদয়, শামীম, খাসকররা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসিম পারভেজ, সাধারন সম্পাদক বিপ্লব হোসেন রজমান, ইউনিয়ন কৃষকদলের সভাপতি ফারুক হোসেন মেম্বার, সাধারন সম্পাদক লাল চাঁদ মেম্বার, আব্বাস আলী, বিএনপি নেতা নজরুল ইসলাম, শিমুল মেম্বার, আক্তার হোসেন, জহুরুল ইসলাম, মকলেছুর রহমান, বাদশা, রজব আলী, আব্দুল কুদ্দুস, রবি, মদিন, স্বেচ্ছাসেবক দলের নেতা বুলবুল আহমেদ শিপন, আলম হোসেনসহ কয়েকশ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মি।


সমাবেশে বক্তারা বলেন, বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ তুলে বলেন, গত শনিবার রাতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে রামদিয়া কায়েতপাড়ায় বিএনপি অফিসে হামলা করেছে। এ সময় শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতাকর্মীদের ছবি ভাংচুর, আগুনে পুড়িয়ে দেয় ও লুটপাট করে।


বক্তারা বলেন, রাজনৈতিক দলের অফিসে হামলা ও ভাঙচুর অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। তাছাড়াও গত কয়েকদিন আগে রামদিয়ায় একটি হত্যাকান্ড সংগঠিত হয়েছে, ওই হত্যাকান্ডের প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আহ্বান জানান। বক্তারা বলেন, আওয়ামী লীগের লোকজন পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়ে বিএনপির উপর দোষ চাপানোর অপচেষ্টা করছে। এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতারা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা ও লুটপাট চালিয়ে যাচ্ছে। এমনকি তাদের নেতাদের বাড়ি ছাড়া করেছে।


বক্তারা আরও বলেন, বিএনপির অফিস ভাংচুরের ঘটনায় আমরা দাবি করছি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার। আওয়ামী লীগের নেতারা ঘোলা পানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করছে। বিএনপি এসব অন্যায় কর্মকান্ডের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে।


বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। তারা জানান, দাবি পূরণ না হলে বিএনপি ও অঙ্গসংগঠন আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৫৭ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৫৮ মিনিট আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

২ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

২ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

২ ঘন্টা আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

৩ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।