লগইন
আলমডাঙ্গার কুমারী মরহুম মসলেম উদ্দীন স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার কুমারী মরহুম মসলেম উদ্দীন স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ উদ্বোধন

আলমডাঙ্গার কুমারী মরহুম মসলেম উদ্দীন স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ উদ্বোধন করা হয়েছে। ১ সেপ্টেম্বর বিকালে কুমারী ফুটবল মাঠেছ কুমারী চাষী ক্লাবের আয়োজনে ১৬ দলের এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আলমডাঙ্গার মন্ডল স্পোর্টস ও মেহেননগর ডন ক্লাব অংশ গ্রহন করেন।

খেলার নির্ধারিত সময় শেষে ট্রাইবেকারে মন্ডল স্পোর্টস ৫-৪ গোলে মেহেননগর ডন ক্লাবকে হারিয়ে জয় লাভ করে।

খেলা উদ্বোধন করেন কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু। এসময় তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তিসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে। মাদক ও মোবাইল আসক্ত থেকে এলাকার যুবকদের দূরে রাখতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের খেলোয়াড়দের নিয়ে এ খেলার আয়োজন করতে হবে। আগামীতে আরও বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। এ টুর্নামেন্ট থেকে অনেক ভালো খেলোয়াড় তৈরি হবে। তাদের দিয়ে টিম তৈরি করা হবে। এছাড়া ক্রীড়া অঙ্গনে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

কুমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মজনুর রহমান জান্টু, জামজামী ক্যাম্প পুলিশের এসআই শরিয়তুল্লাহ, ইউপি মেম্বার শরিফুল ইসলাম, আইনাল হক, দোলন, আফাজ উদ্দিন, চাষী ক্লাবের কোষাধ্যক্ষ আলতাফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সেলিম রেজা, রাজিব, শাহিন, শাজাহান, বকুল, শংকর, আলমগীর, মেহেদী, সাব্বির, জীবন। খেলা পরিচালনা করেন আবুল কালাম, সহযোগী শাকিল ও সাকিব।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৫৩ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৫৩ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।