লগইন
আলমডাঙ্গার ইসলামী ব্যাংক শাখা থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালাবার সময় যুবক আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ অক্টোবর, ২০২৩ | ১২:০০ রাত ৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার ইসলামী ব্যাংক শাখা থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালাবার সময় যুবক আটক

আলমডাঙ্গার ইসলামি ব্যাংক শাখা থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালাবার সময় ধরা পড়েছে দর্শনার দুধপাতিলার উজ্জ্বল নামের এক যুবক। ৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে অতি সন্তর্পণে ব্যাংকের ক্যাশ সেকশনে ঢুকে ১০ লাখ টাকার একটি বান্ডিল নিয়ে কৌশলে পালাবার সময় ধরা পড়ে সে। পরে তাকে পুলিশে দেয়া হয়।

আটক উজ্জল হোসেন(২৮) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের দুধপাতিলা গ্রামের মৃত নুরু মিয়া ওরফে নুরু বাঙ্গালের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ব্যাংকে পুরোদস্তুর লেনদেন চলছিল। ক্যাশিয়ারের সামনের গ্রাহকদের লাইন ভেদ করে লাল গেঞ্জি পরিহিত এক যুবক ক্যাশ সেকশনে ঢুকে পড়ে। এসময় ক্যাশ সেকশনের কর্মকর্তারা লেনদেনে ব্যস্ত ছিলেন। অ্যাসিস্ট্যান্ট অফিসার নিজের চেয়ারে বসে পাশের জনের দিকে একটু ঝুকে একটি কাগজ দিচ্ছিলেন। এই সুযোগে ক্যাশ ইনচার্জের টেবিল থেকে লাল গেঞ্জি পরিহিত যুবক উজ্জ্বল ১০ লক্ষ টাকার একটি বান্ডিল নিয়ে দ্রæত বের হয়ে যাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট অফিসার কায়সার আলমের সন্দেহ হলে তিনি উজ্জলকে "কে আপনি? কে আপনি?" বলে চিৎকার করতে থাকেন। ঘটনা মূহুর্তে সকলের নজরে পড়ে। এ সময় দারোয়ান ব্যাংকের দরজা বন্ধ করে দেন। দ্রæত সময়ের ভেতরে টাকাসহ উজ্জ্বলকে অন্যান্য গ্রাহকদের সহযোগীতায় আটকে ফেলেন ব্যাংকের কর্মকর্তারা। পরে থানা পুলিশ সংবাদ দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়।

ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার কায়সার আলম জানান, ক্যাশ সেকশনের ভেতরে হঠাৎ লাল গেঞ্জি পরিহিত এক যুবককে দেখে প্রথমে তার সন্দেহ হয়। যুবকের দিকে তাকালে দেখতে পান টাকার বান্ডিল ছোট একটি ব্যাগে ঢুকিয়ে ক্যাশ সেকশেন থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এরপর তাকে ধরে ফেলা হয়।

ইসলামি ব্যাংক আলমডাঙ্গা শাখার ব্যাবস্থাপক আব্দুল ওয়াদুদ জানান, কর্মকর্তাদের কর্মব্যস্ততার ভেতর যুবকটি ক্যাশ সেকশনে ঢুকে কৌশলে টাকা নিয়ে বের হওয়ার চেষ্টা করে। পরে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ ঘটনায় ইসলামী ব্যাংক আলমডাঙ্গা শাখার ম্যানেজার অপারেশনস মোমিমুল ইসলাম আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৩ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১০ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।