লগইন
আলমডাঙ্গার আসাননগরে নিজের জমিতে প্রাচীর করতে গিয়ে বাঁধার সন্মুখিন হয়ে সংবাদ সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ এপ্রিল, ২০২৪ | ১২:০০ রাত ৬৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার আসাননগরে নিজের জমিতে প্রাচীর করতে গিয়ে বাঁধার সন্মুখিন হয়ে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গার আসাননগরে নিজের জমিতে প্রাচীর করতে গিয়ে প্রতিবেশীর বাঁধার সন্মুখিন হয়ে সংবাদ সম্মেলন করেছেন মিঠু নামের এক ক্ষতিগ্রস্ত কৃষক। শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।


তিনি বলেন, আসাননগর গ্রামে প্রতিবেশী রাজ আলীর ছেলে ইপির আলী আমার ও আমার ভাই করম আলীর ক্রয়কৃত জমি ইপির আলী নিজের দাবি করে আসছে। আমার ও আমার ভাই করম আলী এবং আমার ভগ্নিপতি রমজান আলী দীর্ঘ ৩২ বছর আগে আসানগর মৌজার ২৩৮ নং খতিয়ানে প্রায় ৪৭ শতক জমি প্রতিবেশী ইপির আলীর চার ফুফু, দাদী ও পিতা রাজ আলীর নিকট থেকে জমি ক্রয় করে এবং দীর্ঘ বছর ধরে আমরা সেই ক্রয়কৃত জমি ভোগ দখল করে আসছি। ওই জমিতে বসতবাড়ি, বাঁশবাগান ও গাছপালা রয়েছে।


তিনি লিখিত বক্তব্যে বলেন, ওই জমি ইপির আলী তার নিজের জমি দাবি করতে থাকে। এ নিয়ে গ্রামের মাতুব্বররা একাধিকবার সার্ভেয়ার দিয়ে মাপজোক করে জমির সীমানা নির্ধারণ করে দেন। আমার ভোগদখলে থাকা জমি উন্মুক্ত হওয়ায় গরু-ছাগল জমিতে ঢুকে গাছপালা নষ্ট করে। ফলে জমির সুরক্ষায় আমরা ১৯ এপ্রিল সকালে প্রাচীর দিতে শুরু করি। সকাল সাড়ে ৮ টায় আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাচীর নির্মাণ বন্ধ করে দেয়।
তিনি বলেন, পুলিশের মাধ্যমে জানতে পারি, ইপির আলী আদালতের মাধ্যমে জমিতে ১৪৫(১) ধারা জারি করিয়েছেন। আমরাও আদালতের প্রতি সম্মান প্রদর্শন করে প্রাচীর নির্মাণ বন্ধ রাখি।


ভুক্তভোগী মিঠু বলেন, আমাদের ক্রয়কৃত ন্যায্য জমি থেকে প্রতিবেশী ইপির আলী আমাদেরকে অন্যায়ভাবে উচ্ছেদ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের ক্রয়কৃত জমি নিয়ে উদ্ভুত সংকট সমাধানে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামরা করেছেন ভুক্তভোগী মিঠু।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৬ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৭ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৭ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৮ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৯ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৯ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।