লগইন
আলমডাঙ্গার আসমানখালীর সাপ্তাহিক হাটের খাস টোল আদায় বন্ধ ঘোষণা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ মে, ২০২৪ | ১২:০০ রাত ৮০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার আসমানখালীর সাপ্তাহিক হাটের খাস টোল আদায় বন্ধ ঘোষণা

আলমডাঙ্গার আসমানখালীর সাপ্তাহিক হাটের খাস টোল আদায় বন্ধ ঘোষণা করা হয়েছে। গত ২ মে আলমডাঙ্গা উপজেলা পরিষদের নির্বাহী অফিসারের বরাত দিয়ে গাংনী ইউপি চেয়ারম্যান মাইকিং করে এ সংক্রান্ত আদেশ জারি করেছেন। পূর্বের হাট ইজারাদার ফারুক হোসেনের পক্ষে হাইকোর্টে রিট করা হলে সম্প্রতি উপজেলা পরিষদের প্রতি স্ট্রে অডার প্রেরণ করা হয়। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার খাস টোল আদায় পরবর্তীতে আদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন।


জানা যায়, গত বছর আসমানখালী সাপ্তাহিক হাটের ইজারাদার ছিলেন নান্দবারের ফারুক হোসেন। গত বৈশাখের আগেই নতুন করে ইজারা দেওয়ার জন্য নিলাম বিজ্ঞপ্তিসহ যাবতীয় কর্ম সম্পাদন করা হয়। এরই মধ্যে ফারুক হোসেন নতুন করে ইজারার বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। ফলে নতুন করে ইজারা প্রদান সম্ভব হয়নি।

ফলে গত বৈশাখ থেকে আসমানখালী সাপ্তাহিক হাটটিতে খাস টোল আদায় করা হতো। পরবর্তীতে ফারুক হোসেন খাস আদায়ের বিরুদ্ধে রিট দায়ের করলে তার পক্ষে অ্যাডভোকেট খোরশেদ আলম ওই স্ট্রে অডার প্রেরণ করেছেন। তারই প্রেক্ষিতে খাস টোল আদায় বন্ধের ঘোষণা দেওয়া হল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৫ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৬ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৬ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৭ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৮ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৮ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।